Amitabh Bachchan: মাঝরাতে মাত্র দু’টি শব্দের পোস্ট বিগ বির! দুই অভিযুক্ত গ্রেফতারের পর ‘বেঁচে গেলাম’ লিখে কী বোঝালেন অমিতাভ?**

অমিতাভ বচ্চনের জলসা বাংলোর বাইরে গুলি চালানোর ঘটনায় দুই সন্দেহভাজন গ্রেফতার। এর পরেই মাঝরাতে ‘বচ গয়ে’ পোস্ট বিগ বির। জানুন পুরো ঘটনা।

একদিকে একের পর এক হুমকির খবর, অন্যদিকে মুম্বইয়ের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা—সব মিলিয়ে অমিতাভ বচ্চনকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। সম্প্রতি এই ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতারের খবর সামনে এসেছে। তার পরেই রবিবার মাঝরাতে নিজের এক্স হ্যান্ডেলে মাত্র দু’টি শব্দের একটি পোস্ট করেন অভিনেতা। লেখেন, ‘বচ গয়ে’। বাংলায় যার অর্থ ‘বেঁচে গেলাম’। বিগ বির এই সংক্ষিপ্ত বার্তা ঘিরেই এখন নেটমাধ্যমে আলোচনা।

Amitabh Bachchan: মাঝরাতে মাত্র দু’টি শব্দের পোস্ট বিগ বির! দুই অভিযুক্ত গ্রেফতারের পর ‘বেঁচে গেলাম’ লিখে কী বোঝালেন অমিতাভ?**
জলসার বাইরে গুলি চালানোর ঘটনায় দুই সন্দেহভাজন গ্রেফতার

মুম্বইয়ের জুহুতে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’র বাইরে গুলি চালানোর ঘটনায় বড় পদক্ষেপ করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। শনিবার এই ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।ধৃতদের নাম বিকাশ ঠাকুর ওরফে ভিকি এবং দীপক সিং ওরফে দীপ। বিকাশের বাড়ি জলন্ধরে এবং দীপক পাঞ্জাবের তরন তারানের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের সূত্রের দাবি, অমিতাভ বচ্চন এবং দিল্লির এক ব্যবসায়ীকে নিশানা করার পরিকল্পনার সঙ্গে তাদের যোগ থাকতে পারে।

১৯৮৪ সালের দাঙ্গা নিয়ে মন্তব্যের জেরেই কি ষড়যন্ত্র?

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গা প্রসঙ্গে অমিতাভ বচ্চনের একটি কথিত মন্তব্যকে কেন্দ্র করে এই ষড়যন্ত্রের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে হামলার পরিকল্পনার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, অভিযুক্তদের নির্দেশ কে দিয়েছিল এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত—তা এখনও তদন্ত করে দেখছে পুলিশ।তদন্তকারীদের দাবি অনুযায়ী, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে বিকাশকে গ্রেফতার করা হয়। পরে মুম্বইয়ে আত্মগোপন করে থাকা দীপকের খোঁজ পেয়ে তাকেও আটক করা হয় বলে খবর।

Amitabh Bachchan: মাঝরাতে মাত্র দু’টি শব্দের পোস্ট বিগ বির! দুই অভিযুক্ত গ্রেফতারের পর ‘বেঁচে গেলাম’ লিখে কী বোঝালেন অমিতাভ?**
মাঝরাতে অমিতাভের রহস্যময় পোস্ট, লিখলেন ‘বচ গয়ে’

এই ঘটনার মধ্যেই রবিবার মধ্যরাতে এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লেখেন, ‘বচ গয়ে’। অর্থাৎ বাংলায় ‘বেঁচে গেলাম’।মাত্র দু’টি শব্দের এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং দুই সন্দেহভাজনের গ্রেফতারের খবরের সঙ্গে পোস্টটির যোগসূত্র খুঁজছেন অনুরাগীদের একাংশ। তবে অভিনেতা নিজে এই পোস্টের নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করেননি। তাই এটি গ্রেফতারির ঘটনার প্রতিক্রিয়া, নাকি অন্য কোনও প্রসঙ্গে লেখা—তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এক মাসে তিনটি বোমা হামলার হুমকি ইমেলে

প্রকাশিত খবর অনুযায়ী, গত এক মাসে ইমেলের মাধ্যমে অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’কে লক্ষ্য করে তিনটি বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।প্রথম হুমকিটি আসে ২৩ অক্টোবর। সেই ইমেলে অমিতাভের বাড়ির পাশাপাশি মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়েও হামলার হুঁশিয়ারি দেওয়া হয়।এর পর ৬ নভেম্বর দ্বিতীয় ইমেলে জলসা, বম্বে হাইকোর্ট এবং বম্বে স্টক এক্সচেঞ্জকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়। ওই বার্তায় খালিস্তানের প্রসঙ্গও ছিল। পাশাপাশি ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট চলাকালীন হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছিল বলে খবর।তৃতীয় হুমকিটি আসে ১২ নভেম্বর। সেখানে জলসা, মুম্বই বিমানবন্দর, মেয়রের কার্যালয় এবং কয়েকটি ব্যাঙ্কের নাম উল্লেখ করা হয়েছিল। তবে এই তিনটি হুমকির পর সংশ্লিষ্ট জায়গাগুলিতে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

Amitabh Bachchan: মাঝরাতে মাত্র দু’টি শব্দের পোস্ট বিগ বির! দুই অভিযুক্ত গ্রেফতারের পর ‘বেঁচে গেলাম’ লিখে কী বোঝালেন অমিতাভ?**
বিগ বির নিরাপত্তা আরও জোরদার, বাড়ির বাইরে অতিরিক্ত পুলিশ

পরপর হুমকির ঘটনার পর অমিতাভ বচ্চনের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। জুহুর ‘জলসা’র বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ব্যারিকেডও বসানো হয়েছে।১ নভেম্বর বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করার সময় অমিতাভকে বুলেটপ্রুফ কাচের আড়ালে দেখা গিয়েছিল। সাধারণত তিনি একটি উঁচু মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে দেখা করেন। কিন্তু সে দিন মঞ্চের তিন দিক কাচ দিয়ে ঘেরা ছিল। পরবর্তী ৮ ও ১৫ নভেম্বরের রবিবারের সাক্ষাৎপর্বে অবশ্য সেই কাচ সরিয়ে তাঁকে অনুরাগীদের সঙ্গে দেখা করতে দেখা যায়।

Amitabh Bachchan: মাঝরাতে মাত্র দু’টি শব্দের পোস্ট বিগ বির! দুই অভিযুক্ত গ্রেফতারের পর ‘বেঁচে গেলাম’ লিখে কী বোঝালেন অমিতাভ?**
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বইয়ের জুহুর বাংলো ‘জলসা’র বাইরে গুলি চালানোর ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত দুই সন্দেহভাজন শুটারকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এরই মধ্যে মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় মাত্র দু’টি শব্দ লেখেন বিগ বি—‘বচ গয়ে’, অর্থাৎ ‘বেঁচে গেলাম’। গত এক মাসে ইমেলের মাধ্যমে একাধিক বোমা হামলার হুমকি পাওয়ার খবর প্রকাশ্যে আসায় তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।

Leave a comment