Annapurna Yojana: আজ থেকেই ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকছে ৩০০০ টাকা! অন্নপূর্ণার তৃতীয় কিস্তি নিয়ে বড় ঘোষণা

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা দেওয়া শুরু। প্রায় ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলার অ্যাকাউন্টে ২০ অগাস্টের মধ্যে টাকা, বাতিল আবেদনেও মিলবে ফের যাচাইয়ের সুযোগ।

অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে, তা নিয়ে অপেক্ষায় থাকা রাজ্যের মহিলাদের জন্য বড় খবর। অগাস্টের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, যাচাইয়ের পর অন্নপূর্ণা যোজনার তালিকায় থাকা প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা পাঠানো হবে। তবে যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্যও রয়েছে ফের যাচাইয়ের সুযোগ।

১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা

নবান্নে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, অগাস্ট মাসে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পাবেন প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা।ইতিমধ্যেই যোগ্য বিবেচিত মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২০ অগাস্ট পর্যন্ত ধাপে ধাপে টাকা জমা পড়ার কথা।

কত আবেদন জমা পড়েছিল?

সরকারি তথ্য অনুযায়ী, ৩১ জুলাই পর্যন্ত ১ কোটি ৮০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের ১ কোটি ৬২ লক্ষের ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে।ভেরিফিকেশনের পর প্রায় ১ কোটি ৪৫ লক্ষ আবেদন অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত হয়েছে। এই মহিলাদের অ্যাকাউন্টেই তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা পাঠানো হচ্ছে।

DBT-তে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা

অন্নপূর্ণা যোজনার সুবিধার টাকা DBT বা Direct Benefit Transfer-এর মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই তালিকায় নাম থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধারের তথ্যের ক্ষেত্রে কোনও অসঙ্গতি থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে।

১৭ লক্ষ আবেদন বাতিল, ফের আবেদনের সুযোগ

এদিকে এখনও পর্যন্ত প্রায় ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে বলে জানানো হয়েছে। তবে তাঁদের জন্য দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না।পোর্টালের মাধ্যমে ফের আবেদন করলে সংশ্লিষ্ট আবেদন পুনরায় যাচাই করা হবে। কেন আবেদন বাতিল হয়েছে বা কেন অন্নপূর্ণা যোজনার তালিকায় নাম ওঠেনি, সেই কারণও পোর্টালে দেখানো হবে।১৯ অগাস্ট থেকে ক্লেম ও অবজেকশনের পোর্টাল চালু হওয়ার কথা।

আধারে নামের ভুলেই আটকে প্রায় ১০ লক্ষ আবেদন?

মন্ত্রী জানিয়েছেন, বাতিল হওয়া আবেদনের বড় একটি অংশে আধার কার্ডের সঙ্গে নামের মিল নেই। প্রায় ১০ লক্ষ আবেদনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে বলে দাবি করা হয়েছে।আধার ও আবেদনের নামের মধ্যে অসঙ্গতি থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৩১ জুলাইয়ের পর যাঁরা আবেদন করেছেন?

অন্নপূর্ণা যোজনায় ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত যে আবেদনগুলি জমা পড়েছে, সেগুলির ভেরিফিকেশন এখনও চলবে। এই যাচাইয়ের কাজ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলার কথা।ভেরিফিকেশন শেষে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের অ্যাকাউন্টেও পরবর্তী সময়ে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে।

অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা দেওয়া শুরু হচ্ছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, অগাস্টের কিস্তিতে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলা সুবিধা পাবেন। আগামী ২০ অগাস্টের মধ্যে DBT-এর মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা।

Leave a comment