হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হলে আয়ুষ্মান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কিন্তু অনেকের কার্ড তৈরি হলেও হাতে থাকে না। সেক্ষেত্রে আর অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। যোগ্য সুবিধাভোগীরা সরকারি পোর্টালের মাধ্যমে অনলাইনে নিজেদের আয়ুষ্মান কার্ডের ডিজিটাল কপি ডাউনলোড করতে পারেন।
আয়ুষ্মান কার্ডে কী সুবিধা পাওয়া যায়?
আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় যোগ্য পরিবারকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার দেওয়া হয়। তালিকাভুক্ত হাসপাতাল ও প্রকল্পের আওতাভুক্ত চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার-সহ নির্দিষ্ট চিকিৎসা পরিষেবার খরচ এই কভারের মধ্যে পড়তে পারে।তবে সুবিধা পাওয়ার আগে নিজের নাম প্রকল্পের সুবিধাভোগী তালিকায় রয়েছে কি না, তা যাচাই করা জরুরি।
মাত্র কয়েক ধাপে ডাউনলোড করুন আয়ুষ্মান কার্ড
সরকারি পোর্টালে যান
মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার খুলে আয়ুষ্মান ভারতের সরকারি বেনিফিশিয়ারি পোর্টালে প্রবেশ করুন।
আয়ুষ্মান ভারত Beneficiary Portal
Beneficiary হিসেবে লগইন
পোর্টালে ‘Beneficiary’ অপশন নির্বাচন করুন। এরপর আপনার মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন শুরু করুন। ফোনে আসা OTP নির্দিষ্ট জায়গায় দিয়ে লগইন করুন।
প্রয়োজনীয় তথ্য নির্বাচন
লগইন করার পর নিজের রাজ্য, জেলা এবং PM-JAY প্রকল্প নির্বাচন করুন। এরপর Family ID বা Aadhaar নম্বরের মতো উপলব্ধ তথ্যের মাধ্যমে নিজের পরিবারের সদস্যদের খুঁজে নিন।
নিজের নাম যাচাই করুন
তথ্য দেওয়ার পর পরিবারের যোগ্য সদস্যদের নাম স্ক্রিনে দেখা যাবে। যে সদস্যের আয়ুষ্মান কার্ড প্রয়োজন, তাঁর নামটি নির্বাচন করুন।
e-KYC সম্পূর্ণ করুন
কার্ড ডাউনলোডের আগে প্রয়োজন হলে e-KYC সম্পূর্ণ করতে হবে। আধার-সংযুক্ত মোবাইল নম্বরে OTP আসতে পারে। OTP দিয়ে যাচাইকরণ শেষ করুন।
কার্ড ডাউনলোড
যাচাইকরণ সফল হলে সংশ্লিষ্ট সদস্যের ডিজিটাল আয়ুষ্মান কার্ড দেখা যাবে। সেখান থেকে কার্ডটি PDF হিসেবে ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজনে প্রিন্ট কপিও রাখা যায়।
কার্ড ডাউনলোডের আগে যে বিষয়টি মনে রাখবেন
শুধু আয়ুষ্মান কার্ড ডাউনলোড করলেই যে প্রত্যেক হাসপাতালে সমস্ত চিকিৎসা বিনামূল্যে হবে, এমন নয়। আপনি প্রকল্পের যোগ্য সুবিধাভোগী কি না এবং নির্দিষ্ট চিকিৎসা ও হাসপাতাল PM-JAY-এর আওতায় রয়েছে কি না, তা আগে নিশ্চিত করে নিন।এছাড়া OTP বা আধারের তথ্য কোনও অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করবেন না। কার্ড ডাউনলোডের জন্য শুধুমাত্র সরকারি পোর্টাল ব্যবহার করাই নিরাপদ।
আয়ুষ্মান ভারত যোজনার আওতায় যোগ্য পরিবারগুলি বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমা সুবিধা পেতে পারে। কার্ড হাতে না থাকলেও অনলাইনে যাচাই করে ই-কার্ড ডাউনলোড করা যায়। মোবাইল ও আধার ব্যবহার করে কীভাবে কার্ড ডাউনলোড করবেন, জেনে নিন ধাপে ধাপে।











