ওজন কমানোর সময় সবচেয়ে বড় সমস্যা হয় কী খাবেন আর কী খাবেন না—এই দ্বিধা। বিশেষ করে যাঁরা নন-ভেজ প্রেমী, তাঁদের কাছে ডায়েট মানেই কঠিন নিয়ম। তবে সুখবর হল, সঠিক পদ্ধতিতে রান্না করা চিকেন হতে পারে ওজন কমানোর সবচেয়ে বড় সহায়ক। কম ক্যালোরি অথচ প্রোটিনে ভরপুর এমনই ৮টি চিকেন ডিশের খোঁজ রইল এই প্রতিবেদনে।

গ্রিল লেমন গার্লিক চিকেন
রসালো চিকেন ব্রেস্ট লেবু ও রসুনে ম্যারিনেট করে গ্রিল করলে তৈরি হয় একেবারে লো-ক্যালোরি হাই-প্রোটিন খাবার। তেল প্রায় নেই বললেই চলে। নানা ধরনের স্যালাডের সঙ্গে এটি ডায়েট মেনুর আদর্শ সংযোজন।
এয়ার ফ্রায়ার স্পাইসড চিকেন টিক্কা
দই ও মশলায় ম্যারিনেট করা হাড়হীন চিকেন এয়ার ফ্রায়ারে রান্না করলে মাখন বা ক্রিমের প্রয়োজনই পড়ে না। স্বাদে জম্পেশ, কিন্তু ক্যালোরিতে নিয়ন্ত্রিত।

চিকেন ক্রাস্ট পিৎজা
ময়দার বদলে কিমা করা চিকেন দিয়ে তৈরি পিৎজা বেস—ইন্টারনেটে ভাইরাল এই রেসিপি ওজন কমানোর সময়েও পিৎজার স্বাদ উপভোগ করার সুযোগ দেয়। পছন্দের সবজি টপিংস যোগ করলেই হল।
স্টার ফ্রায়ড চিকেন উইথ ভেজিস
অল্প তেলে চিকেন স্ট্রিপ, ব্রকলি, গোলমরিচ ও হালকা সয়া সস দিয়ে দ্রুত ভাজা এই খাবারটি সুষম ও পুষ্টিকর। অফিস ফেরত দ্রুত ডিনারের জন্য আদর্শ।

স্টিম চিকেন উইথ ভেজস
সেদ্ধ চিকেনের সঙ্গে অলিভ অয়েল, গোলমরিচ ও সবুজ সবজি মিশিয়ে বানানো এই ডিশে ক্যালোরি অত্যন্ত কম, কিন্তু প্রোটিনে ভরপুর।
চিকেন লেটুস র্যাপ
হালকা মশলায় ভাজা চিকেন লেটুস পাতায় মুড়ে খেলে ক্রাঞ্চি স্বাদ পাওয়া যায়। ক্যালোরি কম হওয়ায় এটি ওজন কমানোর সময় স্ন্যাক্স হিসেবেও দারুণ।

চিকেন ক্লিয়ার স্যুপ
ধীরে সিদ্ধ করা চিকেন, সবজি ও হালকা মশলায় তৈরি এই স্যুপ পেট ভরিয়ে রাখে দীর্ঘ সময়। হজমে সহায়তা করে এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।
তন্দুরি চিকেন (মাখন ছাড়া)
মাখন বা ক্রিম ছাড়া বেক বা গ্রিল করা তন্দুরি চিকেন—স্বাদে ক্লাসিক, প্রোটিনে সমৃদ্ধ এবং সহজপাচ্য। ডায়েট চলাকালীন এটি সবচেয়ে জনপ্রিয় অপশনগুলির একটি।

নতুন বছরে ওজন কমানোর পরিকল্পনা করছেন? ডায়েট মানেই স্বাদহীন খাবার—এই ধারণা ভাঙতে পারে চিকেন। কম তেল, হাই প্রোটিন ও সহজপাচ্য এই ৮টি চিকেন ডিশ নিয়মিত খেলে পেট ভরবে, শরীর থাকবে হালকা, কিন্তু ওজন বাড়বে না।













