কলকাতায় বড়দিন মানেই পার্ক স্ট্রিটের উপচে পড়া ভিড়। সেই ভিড় নির্বিঘ্নে সামলাতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগেভাগেই কড়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর করছে লালবাজার। বুধবার বিকেল থেকেই কার্যকর হচ্ছে বিশেষ যান নিয়ন্ত্রণ।
কবে থেকে কতক্ষণ যান নিয়ন্ত্রণ
কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট ও ময়দান সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।এছাড়া বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে পার্ক স্ট্রিট ও ময়দানমুখী রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রিত করা হবে।
কোন কোন রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি
ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় একাধিক রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে—
স্ট্র্যান্ড রোড ধরে পূর্বমুখী ও ধর্মতলা পেরিয়ে দক্ষিণমুখী গাড়ি বিকল্প পথে চালানো হতে পারে
জওহরলাল নেহরু রোড ও এজেসি বসু রোডের মাঝে পূর্ব থেকে পশ্চিমগামী গাড়ি শেক্সপিয়র সরণি দিয়ে ঘুরবে
যে রাস্তাগুলি থাকবে ওয়ান ওয়ে
নির্দিষ্ট রাস্তায় একমুখী যান চলাচল চালু থাকবে—
হো চি মিন সরণি: পশ্চিম → পূর্ব
মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট–জেএল নেহরু রোড অংশ): পূর্ব → পশ্চিম
লিটল রাসেল স্ট্রিট: দক্ষিণ → উত্তর
এছাড়া রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে।
পার্ক স্ট্রিটের কাছে কোথায় নো পার্কিং
যানজট এড়াতে বিস্তীর্ণ এলাকায় নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে—
ফ্রি স্কুল স্ট্রিট
লিটল রাসেল স্ট্রিট
কিড স্ট্রিট
রাসেল স্ট্রিট (প্রয়োজন অনুযায়ী)
রয়েড স্ট্রিট
রফি আহমেদ কিদওয়াই রোড
উড স্ট্রিট
পার্ক স্ট্রিট
ক্যামাক স্ট্রিট
মিডলটন স্ট্রিট
অতিরিক্ত পুলিশ মোতায়েন
বড়দিন উপলক্ষে বুধবার থেকেই রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশ বাহিনী।ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিকরা সরাসরি ডিউটিতে থাকবেন বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট ও ময়দান এলাকায় ভিড় নিয়ন্ত্রণে বুধবার বিকেল থেকেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। নির্দিষ্ট সময়ের জন্য পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, একমুখী রাস্তা এবং বিস্তীর্ণ এলাকায় নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে।












