দমদম–বিধাননগর স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নিয়ম, যাত্রীদের বড় সুবিধা

দমদম–বিধাননগর স্টেশনে নতুন প্ল্যাটফর্ম নিয়ম, যাত্রীদের বড় সুবিধা

Railway Update: দমদম ও বিধাননগর—দুটি ব্যস্ততম স্টেশনে প্ল্যাটফর্ম বণ্টনে বড় পরিবর্তন আনল পূর্ব রেল। কয়েকদিন আগে শিয়ালদহ স্টেশনে নতুন প্ল্যাটফর্ম সিস্টেম চালুর পর এবার সেই একই মডেল প্রয়োগ করল রেল কর্তৃপক্ষ। ১৯ নভেম্বর ২০২৫ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। রেল দপ্তর জানিয়েছে, যাত্রী চাপ নিয়ন্ত্রণ, ট্রেন চলাচল দ্রুত করা এবং অপারেশনাল সুবিধা বাড়াতেই এই সিদ্ধান্ত। কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে, তা এখন থেকে নির্দিষ্ট ভাবে ভাগ করে দেওয়া হল।

বিধাননগর স্টেশনে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে

এবার থেকে শিয়ালদহ–ব্যারাকপুরমুখী সমস্ত লোকাল দাঁড়াবে প্ল্যাটফর্ম ১-এ।ডানকুনি, দমদম ক্যান্টনমেন্ট এবং দমদম জংশনমুখী ট্রেনগুলির জন্য বরাদ্দ করা হয়েছে প্ল্যাটফর্ম এছাড়া আপ মেন লাইনের সব প্যাসেঞ্জার ও MEMU ট্রেন, শিয়ালদহ বা কলকাতা স্টেশন থেকে ছাড়া সব এক্সপ্রেস—সবই দাঁড়াবে প্ল্যাটফর্ম ২-এ। শিয়ালদহ–কৃষ্ণনগর (৩.২০), কাটোয়া (৮.০৬), কৃষ্ণনগর এসি (৯.৪৮) সব নির্দিষ্ট সময় অনুযায়ী প্ল্যাটফর্ম ২-এ পাওয়া যাবে। বারুইপাড়া ও বনগাঁ রুটের রাতের লোকালগুলির জন্য বরাদ্দ হয়েছে প্ল্যাটফর্ম ১।

দমদম স্টেশনে বড় রদবদল

দমদম স্টেশনে শিয়ালদহ–ব্যারাকপুর লোকাল পাওয়া যাবে প্ল্যাটফর্ম ১-এ।দমদম ক্যান্টনমেন্ট, ডানকুনি, দমদম জংশনমুখী ট্রেন এবং আপ মেন লাইনের প্যাসেঞ্জার ও MEMU ট্রেন ওঠানামা করবে প্ল্যাটফর্ম ৩ থেকে।সার্কুলার লাইনের ব্যারাকপুরগামী সাব-আরবান সার্ভিস পাওয়া যাবে প্ল্যাটফর্ম ৪-এ। শিয়ালদহ কিংবা কলকাতা স্টেশন থেকে আসা সব এক্সপ্রেস ট্রেনও দাঁড়াবে প্ল্যাটফর্ম ৩-এ। কৃষ্ণনগর, কাটোয়া, বারুইপাড়া, বনগাঁ—সব রুটের গুরুত্বপূর্ণ ট্রেনের সময়সূচি প্ল্যাটফর্ম অনুযায়ী স্পষ্ট করে দেওয়া হয়েছে।

যাত্রীর সুবিধা ও অপারেশনে গতি আনতেই সিদ্ধান্ত

পূর্ব রেলের মতে, প্ল্যাটফর্ম বিভাজন স্পষ্ট হওয়ায় যাত্রীরা আর দিশেহারা হবেন না। ট্রেন কোন লাইনে আসছে, তা আগেই বোঝা সম্ভব হবে। এতে যাত্রী ভিড় কমবে এবং দুর্ঘটনার আশঙ্কাও কমবে।রেল কর্তারা জানিয়েছেন, সিগন্যালিং ও লাইন ক্লিয়ারেন্স দ্রুত হওয়ায় ট্রেন ছাড়ার সময়ও কমবে। স্টেশনের ভিড় ও চাপ কমাতে এই ব্যবস্থা ইতিবধ্যক।

শিয়ালদহ মডেল সফল, তাই প্রয়োগ অন্য স্টেশনেও

সিয়ালদহ স্টেশনে কয়েকদিন আগে চালু হওয়া একই প্ল্যাটফর্ম পুনর্গঠন অত্যন্ত সফল হয়েছে বলে রেল সূত্রের দাবি। সময়ানুবর্তিতা ও ট্রাফিক ম্যানেজমেন্ট উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।এই সফলতার ভিত্তিতেই দমদম ও বিধাননগরে এটি চালু করা হল। ভবিষ্যতে অন্যান্য বড় স্টেশনেও একই ব্যবস্থা চালু হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দমদম ও বিধাননগর স্টেশনে ট্রেন দাঁড়ানোর প্ল্যাটফর্মে বড় পরিবর্তন করল পূর্ব রেল। এবার কোন রুটের কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে থামবে, তা নির্দিষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে। রেল কর্তাদের দাবি, নতুন ব্যবস্থা যাত্রীদের ভোগান্তি কমাবে এবং ট্রেন অপারেশন আরও সহজ করবে।

Leave a comment