হাওড়া-শালিমার-সাঁতরাগাছি থেকে চলবে ৯টি ট্রেন! বদলে গেল টার্মিনাল, অক্টোবর থেকেই নতুন নিয়ম

Indian Railways-এর বড় সিদ্ধান্ত। হাওড়া, শালিমার ও সাঁতরাগাছি থেকে চলাচলকারী ৯টি ট্রেনের টার্মিনাল ও সময়সূচিতে পরিবর্তন। অক্টোবর ২০২৬ থেকে নতুন নিয়ম, দেখে নিন সম্পূর্ণ তালিকা।

হাওড়া স্টেশন থেকে ট্রেনে ওঠার আগে এবার একটু বেশি সতর্ক হতে হবে। কারণ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের যাত্রা শুরুর বা শেষের স্টেশন বদলে যাচ্ছে। হাওড়ার বদলে শালিমার বা সাঁতরাগাছি থেকে চলবে কয়েকটি ট্রেন। একই সঙ্গে কিছু ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। অক্টোবর থেকেই কার্যকর হবে নতুন ব্যবস্থা।

কেন বদলানো হচ্ছে ট্রেনের টার্মিনাল?

দক্ষিণ-পূর্ব রেলের তরফে যাত্রী পরিষেবা আরও উন্নত করা এবং ট্রেন পরিচালনার ক্ষেত্রে সুবিধা আনতেই এই পরিবর্তন করা হয়েছে। হাওড়া ও সাঁতরাগাছির উপর চাপ কমিয়ে বিকল্প টার্মিনালগুলিকে আরও কার্যকরভাবে ব্যবহার করাই এর অন্যতম উদ্দেশ্য।তাই যে যাত্রীরা নিয়মিত হাওড়া থেকে নির্দিষ্ট ট্রেনে যাতায়াত করেন, তাঁদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ আগের মতো সব ট্রেন আর হাওড়া থেকে চলবে না।

কোন ৯টি ট্রেনে বদল আসছে?

শালিমার–মঙ্গলুরু সেন্ট্রাল এক্সপ্রেস

২২৮৫১ নম্বর ট্রেনটির টার্মিনাল সাঁতরাগাছির বদলে শালিমার করা হয়েছে। ২৯ অক্টোবর ২০২৬ থেকে শালিমার থেকে ট্রেনটি ছাড়বে। নির্ধারিত ছাড়ার সময় দুপুর ২টা ৫০ মিনিট।

মঙ্গলুরু সেন্ট্রাল–শালিমার এক্সপ্রেস

২২৮৫২ নম্বর ট্রেনটি ৩১ অক্টোবর থেকে সাঁতরাগাছির পরিবর্তে শালিমারে পৌঁছবে। শালিমারে পৌঁছনোর সময় বিকেল ৪টা ৫৫ মিনিট এবং ছাড়বে ৪টা ৫৭ মিনিটে।

শালিমার–আজমের এক্সপ্রেস

১৮০০৯ নম্বর ট্রেনটির টার্মিনাল বদলাচ্ছে না। তবে ৩০ অক্টোবর থেকে সময়সূচিতে পরিবর্তন হবে। শালিমার থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১২টা ৫৮ মিনিটে।

আজমের–শালিমার এক্সপ্রেস

১৮০১০ নম্বর ট্রেনটি ১ নভেম্বর থেকে শালিমারে পৌঁছবে বিকেল ২টা ৩০ মিনিটে। এরপর ২টা ৩২ মিনিটে সেখান থেকে ছাড়বে।

হাওড়া–মাইসোর এক্সপ্রেস

২২৮১৭ নম্বর ট্রেনটির টার্মিনাল হাওড়ার পরিবর্তে শালিমার করা হয়েছে। ৩০ অক্টোবর থেকে শালিমার থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ট্রেনটি ছাড়বে।

মাইসোর–হাওড়া এক্সপ্রেস

২২৮১৮ নম্বর ট্রেনটির ক্ষেত্রেও টার্মিনাল বদলে শালিমার করা হয়েছে। ১ নভেম্বর থেকে ট্রেনটি শালিমার পর্যন্ত চলাচল করবে।

হাওড়া–পুদুচেরি এক্সপ্রেস

১২৮৬৭ নম্বর ট্রেনটি ২৫ অক্টোবর থেকে হাওড়ার পরিবর্তে শালিমার থেকে চলবে। শালিমার থেকে ছাড়ার সময় রাত ১১টা ৩০ মিনিট।

পুদুচেরি–হাওড়া এক্সপ্রেস

১২৮৬৮ নম্বর ট্রেনটি ২৮ অক্টোবর থেকে হাওড়ার পরিবর্তে শালিমারে যাত্রা শেষ করবে। শালিমারে পৌঁছনোর সময় রাত ১১টা ১৫ মিনিট।

পুরুলিয়া–হাওড়া এক্সপ্রেস

১২৮৮৪ নম্বর ট্রেনটির টার্মিনালও বদলেছে। ২৫ অক্টোবর থেকে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি পর্যন্ত চলবে ট্রেনটি। সাঁতরাগাছিতে পৌঁছনোর নির্ধারিত সময় রাত ৯টা।

যাত্রীদের কী কী মাথায় রাখতে হবে?

নতুন নিয়ম চালু হওয়ার পর পুরনো টার্মিনাল ধরে স্টেশনে গেলে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাত্রার দিন স্টেশনে পৌঁছনোর আগে টিকিটে উল্লেখ থাকা টার্মিনাল এবং সংশোধিত সময়সূচি মিলিয়ে নেওয়া জরুরি।অক্টোবরের শেষ সপ্তাহ থেকে পর্যায়ক্রমে পরিবর্তনগুলি কার্যকর হবে। ফলে নির্দিষ্ট তারিখের পর সংশ্লিষ্ট ট্রেনের ক্ষেত্রে নতুন নিয়মই প্রযোজ্য হবে।

Indian Railways: দক্ষিণ-পূর্ব রেলের বড় সিদ্ধান্ত। হাওড়া ও সাঁতরাগাছি থেকে চলাচলকারী মোট ৯টি গুরুত্বপূর্ণ ট্রেনের টার্মিনাল পরিবর্তন করা হচ্ছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ধাপে ধাপে কার্যকর হবে এই পরিবর্তন। যাত্রীদের সুবিধার পাশাপাশি ট্রেন পরিচালনা আরও সুষ্ঠু করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a comment