দিনে পিএইচডি, রাতে UPSC প্রস্তুতি! ক্ষেপণাস্ত্র গবেষণা ছেড়ে কীভাবে বাংলার ‘দুঁদে আমলা’ হলেন সুব্রত গুপ্ত

IIT খড়্গপুর থেকে পিএইচডি, তারপর প্রথম চেষ্টায় UPSC সফলতা। শিল্পায়ন, ইস্ট-ওয়েস্ট মেট্রো ও প্রশাসনিক সংস্কারে বড় ভূমিকা নেওয়া IAS সুব্রত গুপ্তর অনুপ্রেরণার গল্প জানুন।

কেউ তাঁকে চেনেন দক্ষ প্রশাসক হিসেবে, কেউ আবার প্রযুক্তিবিদ বা নীতিনির্ধারক হিসেবে। কিন্তু খুব কম মানুষই জানেন, একসময় ক্ষেপণাস্ত্র গবেষণা ও উচ্চশিক্ষার জগতে নিজেকে গড়ে তুলছিলেন সুব্রত গুপ্ত। বিদেশে গবেষণার সুযোগও ছিল সামনে। অথচ শেষ পর্যন্ত মানুষের সেবাকেই জীবনের লক্ষ্য করে বেছে নেন UPSC-র কঠিন পথ। আর সেখান থেকেই শুরু এক অনন্য প্রশাসনিক যাত্রা।

দিনে পিএইচডি, রাতে UPSC প্রস্তুতি! ক্ষেপণাস্ত্র গবেষণা ছেড়ে কীভাবে বাংলার ‘দুঁদে আমলা’ হলেন সুব্রত গুপ্ত

IIT খড়্গপুর থেকে প্রশাসনের পথে১৯৬৫ সালের ৩১ মে পশ্চিমবঙ্গে জন্ম সুব্রত গুপ্ত-র। পড়াশোনায় বরাবরই মেধাবী তিনি। IIT Kharagpur থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এবং পরে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক সম্পন্ন করেন। এরপর একই প্রতিষ্ঠান থেকেই ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিষয়ে পিএইচডি করেন।

দিনে গবেষণা, রাতে UPSC প্রস্তুতি

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু রুমমেটের পরামর্শেই শুরু করেন UPSC-র প্রস্তুতি। দিনের বেলা চলত পিএইচডির গবেষণা, আর রাতে সিভিল সার্ভিস পরীক্ষার পড়াশোনা। কঠোর পরিশ্রমের ফলও পান দ্রুত— প্রথম প্রচেষ্টাতেই UPSC-তে সফল হন তিনি। ১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার হিসেবে শুরু হয় তাঁর প্রশাসনিক জীবন।

দিনে পিএইচডি, রাতে UPSC প্রস্তুতি! ক্ষেপণাস্ত্র গবেষণা ছেড়ে কীভাবে বাংলার ‘দুঁদে আমলা’ হলেন সুব্রত গুপ্ত

তৃণমূল স্তর থেকেই প্রশাসনিক অভিজ্ঞতা

১৯৯১ সালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন সুব্রত গুপ্ত। সাধারণ মানুষের সমস্যা, স্থানীয় প্রশাসন ও মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতাই পরবর্তীকালে তাঁকে আরও দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলে।২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত অবিভক্ত বর্ধমান ও জলপাইগুড়ির জেলা শাসক হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।

শিল্পায়ন ও মেট্রো প্রকল্পে বড় ভূমিকা

রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকালে একাধিক গুরুত্বপূর্ণ শিল্প প্রকল্প বাস্তবায়নে বড় ভূমিকা নেন তিনি। অন্ডাল বিমাননগরী, শিল্পতালুকের জমি অধিগ্রহণ থেকে শুরু করে শিল্প পরিকাঠামো উন্নয়নে তাঁর প্রশাসনিক দক্ষতা নজর কেড়েছিল।এছাড়াও কলকাতার ‘ইস্ট-ওয়েস্ট মেট্রো’ প্রকল্প বাস্তবায়নের গোড়ার দিকের অন্যতম রূপকার হিসেবেও পরিচিত তিনি।

দিনে পিএইচডি, রাতে UPSC প্রস্তুতি! ক্ষেপণাস্ত্র গবেষণা ছেড়ে কীভাবে বাংলার ‘দুঁদে আমলা’ হলেন সুব্রত গুপ্ত

বাজেট ব্যবস্থায় ডিজিটাল পরিবর্তনের কারিগর

অর্থ দফতরের যুগ্ম সচিব থাকাকালীন হাতে লেখা বাজেট পদ্ধতির পরিবর্তে কম্পিউটার পরিচালিত বাজেট ব্যবস্থা চালুর অন্যতম কৃতিত্বও যায় তাঁর ঝুলিতে। প্রশাসনিক আধুনিকীকরণে এই পদক্ষেপ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা

পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্য সচিব, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্য সচিব এবং পশ্চিমবঙ্গ বায়োডাইভারসিটি কনজারভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর অন্যতম প্রধান উপদেষ্টা হিসেবেও পরিচিত সুব্রত গুপ্ত।

দিনে পিএইচডি, রাতে UPSC প্রস্তুতি! ক্ষেপণাস্ত্র গবেষণা ছেড়ে কীভাবে বাংলার ‘দুঁদে আমলা’ হলেন সুব্রত গুপ্ত

সুব্রত গুপ্ত — প্রযুক্তিবিদ, গবেষক, প্রশাসক— এক ব্যক্তিত্বের বহু পরিচয়। IIT Kharagpur থেকে বিটেক, এমটেক ও পিএইচডি করার পরও বিদেশে না গিয়ে তিনি বেছে নিয়েছিলেন প্রশাসনিক জীবন। দিনের বেলা পিএইচডির গবেষণা, রাতে UPSC প্রস্তুতি— সেই লড়াইয়ের ফলেই প্রথম প্রচেষ্টাতেই IAS। পরে পশ্চিমবঙ্গ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের রূপকার হয়ে ওঠেন তিনি।

Leave a comment