IMD Weather Update: মুহূর্তে বদলাবে আবহাওয়া! কলকাতায় ঝড়-বৃষ্টি-বাজের সতর্কতা, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস। কোথায় কত বেগে ঝড় বইবে, জানাল আলিপুর আবহাওয়া দফতর।

গরমের অস্বস্তির মাঝেই ফের স্বস্তির বৃষ্টি, তবে সঙ্গে থাকছে ঝড় ও বজ্রপাতের আশঙ্কাও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

IMD Weather Update: মুহূর্তে বদলাবে আবহাওয়া! কলকাতায় ঝড়-বৃষ্টি-বাজের সতর্কতা, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
কলকাতায় ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতার আকাশে মেঘ জমে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।শুধু কলকাতাই নয়, হাওড়া ও উত্তর ২৪ পরগনাতেও একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে রাতের দিকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

দক্ষিণবঙ্গের ৫ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হতে পারে।এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে গাছ পড়ে যাওয়া, বিদ্যুৎ বিভ্রাট বা যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

IMD Weather Update: মুহূর্তে বদলাবে আবহাওয়া! কলকাতায় ঝড়-বৃষ্টি-বাজের সতর্কতা, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
কেন বদলাচ্ছে আবহাওয়া?

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মধ্যপ্রদেশ থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা।এই আবহাওয়াগত পরিস্থিতির জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢুকছে। তার ফলেই কালবৈশাখী পরিস্থিতি তৈরি হচ্ছে এবং একাধিক জেলায় বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হচ্ছে।

শনিবার পর্যন্ত জারি থাকবে ঝড়-বৃষ্টির দাপট

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।

বিশেষ করে নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়ের সম্ভাবনা বেশি। কোথাও কোথাও ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।তবে রবিবার থেকে আবহাওয়া কিছুটা শুষ্ক হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে।

IMD Weather Update: মুহূর্তে বদলাবে আবহাওয়া! কলকাতায় ঝড়-বৃষ্টি-বাজের সতর্কতা, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই

গত কয়েকদিনের বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছে।

যদিও আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের কাছাকাছি ফিরে আসতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।

IMD Weather Update: মুহূর্তে বদলাবে আবহাওয়া! কলকাতায় ঝড়-বৃষ্টি-বাজের সতর্কতা, ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা
দক্ষিণবঙ্গে ফের কালবৈশাখীর ভ্রুকুটি। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

Leave a comment