Jio Recharge: সেকেন্ডারি সিমে বারবার রিচার্জের ঝামেলা শেষ! ৪৪৮ টাকায় ৮৪ দিন কলিং, সঙ্গে SMS-ও

Jio-এর ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যানে ৮৪ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড কলিং ও ১০০ SMS মিলছে। ডেটা ছাড়া এই প্ল্যান কার জন্য সেরা, জানুন।

Jio Rs 448 Recharge Plan: দ্বিতীয় সিমের জন্য এমন রিচার্জ খুঁজছেন, যাতে বারবার টাকা ভরার ঝামেলা না থাকে? Jio-এর ৪৪৮ টাকার এই প্ল্যানটি আপনার কাজে আসতে পারে। প্রায় তিন মাসের ভ্যালিডিটির সঙ্গে মিলছে আনলিমিটেড কলিং এবং SMS-এর সুবিধা। তবে এই প্ল্যানে কোনও মোবাইল ডেটা নেই—তাই যাঁদের মূল প্রয়োজন কলিং, তাঁদের জন্যই এটি বেশি উপযোগী।

৮৪ দিন সক্রিয় থাকবে Jio নম্বর

এই রিচার্জ প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ এর দীর্ঘ ভ্যালিডিটি। ৪৪৮ টাকা রিচার্জ করলে ৮৪ দিন, অর্থাৎ প্রায় তিন মাস পর্যন্ত নম্বরটি সক্রিয় রাখার সুবিধা পাওয়া যাবে।ফলে যাঁরা দ্বিতীয় SIM খুব বেশি ব্যবহার করেন না, তাঁদের ঘন ঘন রিচার্জ করার প্রয়োজন পড়বে না।

আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা

Jio-এর এই প্ল্যানে ৮৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং দেওয়া হচ্ছে। রোমিংয়ের সুবিধাও এর মধ্যে রয়েছে। অর্থাৎ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনীয় কল করার ক্ষেত্রে আলাদা করে কলিং প্যাক নেওয়ার দরকার হবে না।যাঁদের ফোন ব্যবহারের প্রধান উদ্দেশ্য কথা বলা, তাঁদের জন্য এই প্ল্যানটি বিশেষভাবে কার্যকর হতে পারে।

থাকছে ১০০টি SMS

শুধু কলিং নয়, ৪৪৮ টাকার রিচার্জে মোট ১০০টি SMS-এর সুবিধাও পাওয়া যাচ্ছে। ফলে OTP, ব্যাঙ্কিং বা অন্যান্য প্রয়োজনীয় মেসেজের জন্য আলাদা SMS প্যাকের প্রয়োজন পড়বে না।তবে মনে রাখতে হবে, এই প্ল্যানে মোবাইল ডেটা নেই।

ডেটা নেই—তাই কার জন্য এই প্ল্যান?

এই রিচার্জ মূলত তাঁদের কথা মাথায় রেখেই নেওয়া যেতে পারে, যাঁদের Jio নম্বরে ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন কম। যেমন—কেউ যদি অন্য একটি SIM-এ নিয়মিত ডেটা ব্যবহার করেন এবং Jio নম্বরটি শুধু কল বা প্রয়োজনীয় SMS-এর জন্য চালু রাখতে চান, তাহলে ৪৪৮ টাকার প্ল্যানটি বিবেচনা করতে পারেন।অন্যদিকে, নিয়মিত ইন্টারনেট ব্যবহার করলে ডেটা-সহ অন্য কোনও প্ল্যান বেছে নেওয়াই বেশি সুবিধাজনক।

JioTV ও JioAICloud-এর অ্যাক্সেস

এই প্ল্যানে কলিং ও SMS-এর পাশাপাশি JioTV এবং JioAICloud-এর কমপ্লিমেন্টারি অ্যাক্সেসও পাওয়া যাচ্ছে। ফলে শুধুমাত্র ভয়েস পরিষেবার পাশাপাশি কিছু অতিরিক্ত ডিজিটাল সুবিধাও থাকছে।

কোথা থেকে করবেন ৪৪৮ টাকার রিচার্জ?

Jio-এর এই ৪৪৮ টাকার প্ল্যানটি প্রিপেড রিচার্জের ভ্যালু ক্যাটেগরিতে পাওয়া যাচ্ছে। গ্রাহকরা Jio-এর অফিসিয়াল পোর্টাল অথবা MyJio অ্যাপ থেকে প্ল্যানটি দেখে রিচার্জ করতে পারবেন।

Jio-এর ৪৪৮ টাকার প্রিপেড প্ল্যানটি মূলত তাঁদের জন্য সুবিধাজনক, যাঁরা সিমটি সেকেন্ডারি নম্বর হিসেবে ব্যবহার করেন এবং মোবাইল ডেটার প্রয়োজন খুব কম। একবার রিচার্জে ৮৪ দিনের ভ্যালিডিটি, আনলিমিটেড ভয়েস কলিং এবং ১০০টি SMS পাওয়া যাচ্ছে।

Leave a comment