খালি পেটে এই ভুলগুলোই ডেকে আনছে গ্যাস-অ্যাসিডিটি! সকালে কোন খাবার এড়াতে বলছেন বিশেষজ্ঞরা?

সকালে খালি পেটে ফলের রস, চা-কফি বা দই খেলে কী ক্ষতি হয়? বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জেনে নিন খালি পেটে কোন খাবার একেবারেই খাবেন না।

দিনের শুরুটা যেমন হয়, শরীরের ছন্দও সেভাবেই তৈরি হয়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর সকালে পাকস্থলী থাকে সবচেয়ে সংবেদনশীল অবস্থায়। এই সময় ভুল খাবার খেলে হজমের গোলমাল, অ্যাসিডিটি এমনকি ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে। পুষ্টিবিদরা জানাচ্ছেন, এমনই কয়েকটি খাবারের কথা, যা খালি পেটে খাওয়া একেবারেই ঠিক নয়।

খালি পেটে এই ভুলগুলোই ডেকে আনছে গ্যাস-অ্যাসিডিটি! সকালে কোন খাবার এড়াতে বলছেন বিশেষজ্ঞরা?

খালি পেটে ফলের রস—স্বাস্থ্যকর ভ্রান্ত ধারণা

অনেকেই মনে করেন সকালে ফলের রস খেলে শরীর ডিটক্স হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, খালি পেটে তাজা বা প্যাকেটজাত ফলের রস খেলে লিভার ও অগ্ন্যাশয়ের উপর অতিরিক্ত চাপ পড়ে। এতে থাকা প্রাকৃতিক চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে ক্ষতিকর।

নিয়মিত জুস খাওয়ার অভ্যাসে ইনসুলিনের ঝুঁকি

মাঝে মধ্যে খালি পেটে জুস খেলে বড় সমস্যা না হলেও, প্রতিদিন এই অভ্যাস বজায় থাকলে শরীর ধীরে ধীরে ইনসুলিন প্রতিরোধী হয়ে উঠতে পারে। এর ফলেই ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিসের আশঙ্কা বাড়ে বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা।

খালি পেটে এই ভুলগুলোই ডেকে আনছে গ্যাস-অ্যাসিডিটি! সকালে কোন খাবার এড়াতে বলছেন বিশেষজ্ঞরা?

দই খালি পেটে কেন নয়?

দইয়ে থাকা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া শরীরের জন্য উপকারী হলেও, খালি পেটে পাকস্থলীর অ্যাসিডে সেগুলি কার্যকারিতা হারায়। এর ফলে হজমের উপকার না হয়ে উল্টে অ্যাসিডিটি ও পেট জ্বালার সমস্যা বাড়তে পারে।

চা-কফিতে সকাল শুরু মানেই গ্যাসের ডাক

ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি খেলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বেড়ে যায়। এর ফলে গ্যাস, পেট ফাঁপা, বুকজ্বালা এমনকি জল জমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।

খালি পেটে এই ভুলগুলোই ডেকে আনছে গ্যাস-অ্যাসিডিটি! সকালে কোন খাবার এড়াতে বলছেন বিশেষজ্ঞরা?

ঝাল-মশলাদার খাবার অন্ত্রের শত্রু

সকালে খালি পেটে ঝাল বা মশলাদার খাবার খাওয়া অন্ত্রের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। এতে অ্যাসিডিটি বেড়ে যায় এবং দীর্ঘদিন এমন অভ্যাস চললে গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ী রূপ নিতে পারে।

খালি পেটে এই ভুলগুলোই ডেকে আনছে গ্যাস-অ্যাসিডিটি! সকালে কোন খাবার এড়াতে বলছেন বিশেষজ্ঞরা?

সকালে ঘুম থেকে উঠে অনেকেই অজান্তেই এমন কিছু খাবার খান, যা শরীরের উপকারের বদলে ক্ষতি করে। পুষ্টিবিদদের মতে, খালি পেটে ফলের রস, চা-কফি, দই বা ঝাল খাবার হজমের সমস্যা, অ্যাসিডিটি ও রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করতে পারে। জেনে নিন কোন খাবারগুলি সকালে এড়ানো জরুরি।

Leave a comment