মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্রথম ভারত সফরে কলকাতায় পৌঁছালেন

মা সফরে কলকাতায় পৌঁছেছেন। সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক, QUAD সহযোগিতা, বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক আলোচনা নির্ধারিত রয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার, ২৩ মে ২০২৬ তারিখে ভারতের প্রথম সরকারি সফরে কলকাতায় পৌঁছান। কলকাতা থেকে তার ভারত সফরের সূচনা হয় এবং একটি কর্মসূচিতে অংশ নেওয়ার পর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হন। সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার ওপর গুরুত্ব আরোপের সময়ে রুবিওর এই সফর হচ্ছে।

ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও বিশেষ দূত নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তিগত অংশীদারিত্ব, জ্বালানি নিরাপত্তা এবং QUAD (ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া) সহযোগিতাসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।

মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য QUAD পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও মার্কো রুবিও অংশ নেবেন। বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, সামুদ্রিক সহযোগিতা এবং বৈশ্বিক স্থিতিশীলতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতে, QUAD গোষ্ঠীর লক্ষ্য আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা এবং অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করা।

রবিবার মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং জ্বালানি সরবরাহে এর প্রভাবসহ বৈশ্বিক ভূরাজনৈতিক বিষয়েও দুই নেতা মতবিনিময় করবেন।

 

Leave a comment