Chicken Fry Recipe: হোটেলের মতো মশলাদার ও জুসি চিকেন ফ্রাই বানাবেন যেভাবে, ভাজার এই কৌশলেই মিলবে পারফেক্ট স্বাদ

বাইরে মশলার আস্তরণ, ভিতরে নরম ও রসালো চিকেন! চিকেন আগে হালকা ভেজে পরে মশলার সঙ্গে রান্না করলেই বাড়িতে বানান রেস্তরাঁর মতো স্পাইসি চিকেন ফ্রাই।

চিকেন ফ্রাইয়ের নাম শুনলেই জিভে জল আসে। স্টার্টার হিসেবে হোক কিংবা ফ্রায়েড রাইস, পোলাও বা বিরিয়ানির সঙ্গে—ঝালঝাল মশলাদার এই পদটি বেশ জনপ্রিয়। কিন্তু বাড়িতে বানানোর সময় সবচেয়ে বড় সমস্যা হল চিকেন শুকিয়ে যাওয়া। আসলে ভাজার পদ্ধতিতেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। একবারে বেশি সময় ভাজার বদলে প্রথমে চিকেন হালকা ভেজে নিয়ে পরে মশলার সঙ্গে ফের ফ্রাই করলেই পাওয়া যাবে রেস্তরাঁর মতো স্বাদ।

Chicken Fry Recipe: হোটেলের মতো মশলাদার ও জুসি চিকেন ফ্রাই বানাবেন যেভাবে, ভাজার এই কৌশলেই মিলবে পারফেক্ট স্বাদ
কী কী উপকরণ লাগবে?

চিকেন:

চিকেন – ১ কেজি

তেল – প্রায় ১২০ গ্রাম

নুন – স্বাদমতো

হলুদ – আধ চা-চামচ

লঙ্কার গুঁড়ো – ২ চা-চামচ

গরম মশলার গুঁড়ো – আধ চা-চামচ

আদা-রসুন বাটা – ৮০ গ্রাম

মশলার জন্য:

জায়ফল – আধখানা

স্টার অ্যানিস – ৩টি

এলাচ – ৪টি

দারচিনি – ৩ ইঞ্চি

তেজপাতা – ২টি

লবঙ্গ – ৪টি

অন্যান্য:

পেঁয়াজ – ৩টি

টমেটো – ১টি

কাঁচালঙ্কা – ১০টি

কারিপাতা – ৩ ডাঁটি

ধনেপাতা – সামান্য

পুদিনাপাতা – সামান্য

ইচ্ছা হলে ঘি – ১ চা-চামচ

Chicken Fry Recipe: হোটেলের মতো মশলাদার ও জুসি চিকেন ফ্রাই বানাবেন যেভাবে, ভাজার এই কৌশলেই মিলবে পারফেক্ট স্বাদ
প্রথমেই বানিয়ে নিন স্পেশাল মশলা

চিকেন ধুয়ে তুলনামূলক বড় টুকরো করে নিন। সম্ভব হলে প্রতিটি টুকরো প্রায় ৪০ গ্রামের মতো রাখুন। এরপর জায়ফল, স্টার অ্যানিস, এলাচ ও দারচিনি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিন। এই সুগন্ধি মশলার মিশ্রণই চিকেন ফ্রাইয়ের স্বাদে আলাদা মাত্রা যোগ করবে।

চিকেন একবারে পুরো ভাজবেন না

এটাই রেসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে চিকেনের টুকরোগুলি দিয়ে প্রায় ৫-৬ মিনিট হালকা ভেজে নিন। একেবারে পুরোপুরি রান্না করার প্রয়োজন নেই। বাইরের অংশে হালকা সোনালি রং এলেই চিকেন তুলে রাখুন।এই কৌশলেই চিকেন ভিতর থেকে তুলনামূলক নরম ও রসালো থাকে, আর পরে মশলা মাখিয়ে ফের ভাজলে বাইরে সুন্দর মশলার আস্তরণ তৈরি হয়।

Chicken Fry Recipe: হোটেলের মতো মশলাদার ও জুসি চিকেন ফ্রাই বানাবেন যেভাবে, ভাজার এই কৌশলেই মিলবে পারফেক্ট স্বাদ
এবার তৈরি করুন মশলার বেস

অন্য একটি কড়াই বা চওড়া প্যানে তেল গরম করুন। তাতে তেজপাতা, লবঙ্গ ও সামান্য দারচিনি দিন। এরপর পাতলা করে কাটা পেঁয়াজ দিয়ে ধীরে ধীরে সোনালি করে ভাজুন।পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে নরম করুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কাঁচা গন্ধ চলে গেলে বুঝবেন মশলার বেস তৈরি।

মশলার সঙ্গে চিকেন ফের ফ্রাই করুন

এবার আগে থেকে হালকা ভেজে রাখা চিকেন কড়াইয়ে দিয়ে দিন। প্রথমে হলুদ মিশিয়ে মাঝারি আঁচে ৫-৬ মিনিট ভাজুন। এরপর নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।চিকেন যাতে ভেঙে না যায় এবং মশলা সুন্দরভাবে গায়ে লেগে থাকে, সেজন্য বারবার খুন্তি দিয়ে নাড়ার বদলে কড়াইটি আস্তে আস্তে ঝাঁকিয়ে মিশিয়ে নিন।আরও কয়েক মিনিট পর কুচিয়ে রাখা কাঁচালঙ্কা এবং আগে তৈরি করে রাখা জায়ফল-স্টার অ্যানিস-এলাচ-দারচিনির গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

শেষে এই উপকরণটি দিলে বাড়বে সুগন্ধ

সবশেষে কারিপাতা দিয়ে আরও প্রায় এক মিনিট ভেজে গ্যাস বন্ধ করে দিন। এরপর কুচিয়ে রাখা ধনেপাতা ও পুদিনাপাতা মিশিয়ে দিন। চাইলে এক চা-চামচ ঘি ছড়িয়ে দিতে পারেন। এতে চিকেন ফ্রাইয়ের গন্ধ ও স্বাদ আরও আকর্ষণীয় হবে।

Chicken Fry Recipe: হোটেলের মতো মশলাদার ও জুসি চিকেন ফ্রাই বানাবেন যেভাবে, ভাজার এই কৌশলেই মিলবে পারফেক্ট স্বাদ
বাড়িতে চিকেন ফ্রাই বানাতে গিয়ে অনেক সময় মাংস শক্ত ও শুকনো হয়ে যায়। তবে আগে হালকা ভেজে নিয়ে পরে মশলার সঙ্গে ফের ফ্রাই করার কৌশল মেনে চললে বাইরে থাকবে মশলার দারুণ আস্তরণ, আর ভিতরে থাকবে নরম ও রসালো চিকেন।

Leave a comment