সানি লিওনের উপস্থিতি মানেই অনুরাগীদের মধ্যে বাড়তি কৌতূহল। কখনও সিনেমা, কখনও ব্যক্তিগত জীবন, আবার কখনও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট—বিভিন্ন কারণে নিয়মিত আলোচনায় থাকেন অভিনেত্রী। এবার মন্দিরে গিয়ে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন সানি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ইসকন মন্দিরে গিয়ে প্রার্থনা করলেন তিনি। আসন্ন প্রজেক্টের কাজ শুরুর আগে আশীর্বাদ নিতেই এই সফর বলে জানা গিয়েছে।
মন্দারমণির পর এবার ইসকনে সানি
কিছুদিন আগেই মন্দারমণি থেকে সানির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল। এবার সমুদ্রসৈকতের সেই ছুটির আমেজ ছেড়ে আধ্যাত্মিক পরিবেশে দেখা গেল অভিনেত্রীকে।ইসকন মন্দিরে যাওয়ার সময় হালকা গোলাপি রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুট পরেছিলেন সানি। ছিল হালকা মেকআপ এবং খোলা চুল। মন্দিরে প্রবেশের সময় মাথা ঢেকেও দেখা যায় তাঁকে।
স্বামী ড্যানিয়েলের সঙ্গে প্রার্থনা
সানির সঙ্গে ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও। সবুজ শার্টের নীচে সাদা টি-শার্ট এবং ক্রিম রঙের প্যান্টে তাঁকেও দেখা যায়।জানা গিয়েছে, আসন্ন সিনেমার কাজ শুরু করার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতেই দু’জনে মন্দিরে গিয়েছিলেন। মন্দিরে তাঁদের প্রার্থনার মুহূর্তের ছবিই এখন নেটদুনিয়ায় আলোচনার বিষয়।
‘চুড়েইল’-এ একেবারে অন্য অবতারে সানি
অভিনয়ের দিক থেকেও ব্যস্ত সময় কাটাচ্ছেন সানি। ‘কেনেডি’-র পর এবার হরর-কমেডি ঘরানার ছবি ‘চুড়েইল’-এ দেখা যাবে তাঁকে।টিএলভি প্রসাদের পরিচালনায় তৈরি এই ছবিতে সানির সঙ্গে অভিনয় করেছেন মন্দানা করিমি এবং রাহুল দেব। উত্তরপ্রদেশে ছবিটির শুটিং হয়েছে। গল্পে সানিকে বুলন্দশহরের রাস্তায় ঘুরে বেড়ানো এক প্রেতাত্মার চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে।
সিনেমার পাশাপাশি চলছে DJ World Tour
অভিনয়ের পাশাপাশি সানি এখন নিজের ‘DJ World Tour’ নিয়েও ব্যস্ত। ভারত, থাইল্যান্ড এবং কানাডার বিভিন্ন শহরে পারফর্ম করেছেন তিনি। এছাড়াও ইউরোপ, আমেরিকা এবং শ্রীলঙ্কাতেও তাঁর একাধিক শো হয়েছে। আগামী দিনে অস্ট্রেলিয়াতেও সফরের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।
সেপ্টেম্বরে আসতে পারে ‘চুড়েইল’
প্রযোজক মহেন্দ্র ধারিওয়ালের ৫০তম প্রযোজনা হিসেবে তৈরি হচ্ছে ‘চুড়েইল’। ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু এবং মালয়ালম ভাষাতেও ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
মন্দারমণিতে ছুটি কাটানোর পর এবার ইসকন মন্দিরে দেখা গেল সানি লিওনকে। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মন্দিরে গিয়ে আসন্ন ছবির জন্য আশীর্বাদ নিলেন অভিনেত্রী। গোলাপি সালোয়ার স্যুটে সানির মন্দিরের ছবি ইতিমধ্যেই নজর কেড়েছে।








