আজকের দিনে খাদ্যপণ্য কেনার সময় ‘এক্সপায়ারি ডেট’ বা ‘বেস্ট বিফোর’ তারিখ দেখে নেওয়া প্রায় সকলের অভ্যাস। কারণ মেয়াদ পেরিয়ে যাওয়া খাবার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে জানেন কি, রান্নাঘরে এমন কিছু উপকরণ রয়েছে যেগুলির কার্যত কোনও নির্দিষ্ট এক্সপায়ারি ডেট নেই? সঠিকভাবে সংরক্ষণ করা হলে বছরের পর বছর সেগুলি নিরাপদে ব্যবহার করা সম্ভব।

মধু: হাজার বছরেও অটুট স্বাদ ও গুণ
প্রকৃতির অন্যতম অনন্য উপহার মধু। এতে জলীয় অংশ খুব কম থাকায় এবং প্রাকৃতিক চিনির ঘনত্ব বেশি হওয়ায় ক্ষতিকর জীবাণু সহজে বংশবিস্তার করতে পারে না। তাই সঠিকভাবে সংরক্ষণ করলে মধু বহু বছর ভালো থাকে। এমনকি প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রাচীন মিশরের নিদর্শন থেকে উদ্ধার হওয়া মধুকেও দীর্ঘ সময় পর ব্যবহারযোগ্য অবস্থায় পাওয়া গিয়েছে। অনেক সময় মধু ঘন বা স্ফটিকাকারে পরিণত হলেও তা নষ্ট হওয়ার ইঙ্গিত নয়; সামান্য উষ্ণতা পেলেই আবার স্বাভাবিক তরল রূপ ফিরে পায়।
সাদা চাল: সঠিক সংরক্ষণেই দীর্ঘস্থায়ী
সাদা চাল আর্দ্রতা ও পোকামাকড় থেকে দূরে এয়ারটাইট পাত্রে রাখা হলে বহু বছর পর্যন্ত ভালো থাকতে পারে। ব্রাউন রাইসের তুলনায় সাদা চালের স্থায়িত্ব বেশি, কারণ এতে প্রাকৃতিক তেলের স্তর কম থাকে। ফলে দ্রুত পচন বা গন্ধ হওয়ার সম্ভাবনাও কম।

নুন: প্রাকৃতিক সংরক্ষকের জাদু
নুন নিজেই একটি শক্তিশালী প্রাকৃতিক প্রিজারভেটিভ। এতে ক্ষতিকর জীবাণু বা ব্যাকটেরিয়া বংশবিস্তার করতে পারে না। বহু বছর ধরে সংরক্ষণ করলেও নুনের গুণাগুণ নষ্ট হয় না। যদিও আর্দ্রতার কারণে এটি জমাট বাঁধতে পারে, তবে ব্যবহারযোগ্যতা কমে না।
চিনাবাদাম: যত্নে রাখলে দীর্ঘদিন নিরাপদ
শুকনো ও ঠান্ডা পরিবেশে সংরক্ষণ করা হলে চিনাবাদাম দীর্ঘ সময় ভালো থাকে। আর্দ্রতা ও অতিরিক্ত তাপমাত্রা থেকে দূরে রাখলে এর গুণগত মান দীর্ঘদিন বজায় থাকে। তবে দুর্গন্ধ বা ছত্রাক দেখা দিলে অবশ্যই ব্যবহার বন্ধ করতে হবে।
চিনি: বছরের পর বছর ব্যবহারের উপযোগী
প্রকৃতির অন্যতম অনন্য উপহার মধু। এতে জলীয় অংশ খুব কম থাকায় এবং প্রাকৃতিক চিনির ঘনত্ব বেশি হওয়ায় ক্ষতিকর জীবাণু সহজে বংশবিস্তার করতে পারে না। তাই সঠিকভাবে সংরক্ষণ করলে মধু বহু বছর ভালো থাকে। এমনকি প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রাচীন মিশরের নিদর্শন থেকে উদ্ধার হওয়া মধুকেও দীর্ঘ সময় পর ব্যবহারযোগ্য অবস্থায় পাওয়া গিয়েছে। অনেক সময় মধু ঘন বা স্ফটিকাকারে পরিণত হলেও তা নষ্ট হওয়ার ইঙ্গিত নয়; সামান্য উষ্ণতা পেলেই আবার স্বাভাবিক তরল রূপ ফিরে পায়।

ভিনিগার: অ্যাসিডিক গুণেই দীর্ঘস্থায়ী
ভিনিগারের উচ্চ অম্লত্ব ক্ষতিকর জীবাণুর বৃদ্ধি প্রতিরোধ করে। বিশেষ করে সাদা ভিনিগার ও আপেল সিডার ভিনিগার দীর্ঘদিন সংরক্ষণ করলেও সাধারণত নষ্ট হয় না। রান্না থেকে শুরু করে খাদ্য সংরক্ষণ— সর্বত্রই এর ব্যবহার জনপ্রিয়।
সয়া সস ও ইনস্ট্যান্ট কফি: স্বাদ কমলেও নষ্ট হয় না সহজে
ফারমেন্টেশন পদ্ধতিতে তৈরি সয়া সসে প্রচুর নুন থাকে, যা প্রাকৃতিক সংরক্ষকের কাজ করে। অন্যদিকে ইনস্ট্যান্ট কফিতে আর্দ্রতার পরিমাণ অত্যন্ত কম থাকায় এটি দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে। যদিও সময়ের সঙ্গে স্বাদ ও সুগন্ধ কিছুটা কমতে পারে, তবুও সাধারণত দ্রুত নষ্ট হয় না।

মেয়াদোত্তীর্ণ খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও রান্নাঘরে এমন কিছু খাদ্যসামগ্রী রয়েছে, যেগুলি সঠিকভাবে সংরক্ষণ করলে বহু বছর পর্যন্ত ব্যবহার করা যায়। মধু থেকে শুরু করে নুন, চিনি কিংবা ভিনিগার— কয়েকটি খাবার প্রায় কখনও নষ্ট হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা।