Ayushman Bharat: WhatsApp-এই হবে আয়ুষ্মান কার্ডের আবেদন! কোন নম্বরে মেসেজ, কীভাবে করবেন e-KYC, কারা পাবেন সুবিধা?

WhatsApp-এর মাধ্যমে কীভাবে আয়ুষ্মান কার্ডের আবেদন করবেন? ‘আয়ুষ্মান সারথি’ নম্বর, e-KYC পদ্ধতি, যোগ্যতা ও কার্ড ডাউনলোডের সম্পূর্ণ তথ্য জানুন।

আয়ুষ্মান কার্ড তৈরি করতে আর শুধুমাত্র অফিস বা নির্দিষ্ট পোর্টালের উপর নির্ভর করতে হবে না। এবার WhatsApp-এর মাধ্যমেও একাধিক পরিষেবা পাওয়ার সুযোগ রয়েছে। সরকারি ‘আয়ুষ্মান সারথি’ চ্যাটবট ব্যবহার করে যোগ্য ব্যক্তিরা PM-JAY কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এমনকী e-KYC সম্পূর্ণ হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতে কার্ড ডাউনলোডের সুবিধাও রয়েছে।

WhatsApp-এ কীভাবে করবেন আয়ুষ্মান কার্ডের আবেদন?

প্রথমে নিজের মোবাইলে সরকারি ‘আয়ুষ্মান সারথি’ WhatsApp নম্বর +91 72908 23838 সেভ করতে হবে। এরপর ওই নম্বরে ‘Hi’ বা ‘Hello’ লিখে মেসেজ পাঠালেই চ্যাটবটের সঙ্গে কথোপকথন শুরু হবে।এরপর স্ক্রিনে পরিষেবার মেনু এলে ‘Choose Service’ অপশনে যেতে হবে। সেখান থেকে My Ayushman Card > Apply for PMJAY Card নির্বাচন করে ‘Submit’ করতে হবে।পরবর্তী ধাপে চ্যাটবটের মাধ্যমে ওয়েব পোর্টাল অথবা Ayushman App-এ যাওয়ার বিকল্প দেওয়া হতে পারে। সুবিধা অনুযায়ী একটি অপশন বেছে নিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আধার সংক্রান্ত তথ্য দিয়ে লগ ইন করতে হবে।

e-KYC শেষ হলেই তৈরি হবে কার্ড

লগ ইন করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে। OTP দিয়ে যাচাইকরণ সম্পন্ন করে স্ক্রিনে দেওয়া নির্দেশ অনুযায়ী e-KYC শেষ করতে হবে। প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ডিজিটাল পদ্ধতিতে আয়ুষ্মান কার্ড তৈরি ও ডাউনলোড করা যাবে।যাঁদের ইতিমধ্যেই আয়ুষ্মান কার্ড রয়েছে, তাঁরাও এই WhatsApp পরিষেবার মাধ্যমে কার্ড ডাউনলোড, পুনরায় e-KYC, আধার লিঙ্ক এবং PM-JAY কার্ড লক বা আনলকের মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন।

অনলাইনেও করা যাবে আবেদন

WhatsApp ছাড়াও অনলাইনে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন বা যোগ্যতা যাচাইয়ের সুযোগ রয়েছে। এর জন্য beneficiary.nha.gov.in পোর্টালে গিয়ে ‘Beneficiary’ অপশন নির্বাচন করতে হবে।মোবাইল নম্বর ও OTP দিয়ে লগ ইন করার পর PM-JAY নির্বাচন করে রাজ্য ও জেলা বেছে নিতে হবে। এরপর নিজের নাম বা আধার নম্বর ব্যবহার করে তথ্য খুঁজে প্রয়োজনীয় তথ্য পূরণ ও যাচাইকরণ সম্পন্ন করতে হবে।

কারা পাবেন আয়ুষ্মান প্রকল্পের সুবিধা?

আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুবিধা পেতে পারেন। প্রকল্পের সাধারণ যোগ্যতা সামাজিক-অর্থনৈতিক ও জাতিগত জনগণনা বা SECC 2011-এর তথ্যের ভিত্তিতে নির্ধারিত হয়।এছাড়া ৭০ বছর বা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকদের জন্য প্রকল্পটি সম্প্রসারিত হয়েছে। এই ক্ষেত্রে আয়ের কোনও ঊর্ধ্বসীমা নেই। আগে থেকে স্বাস্থ্যবিমা থাকলেও ৭০ বছরের বেশি বয়সী নাগরিকদের এই সুবিধা পাওয়ার যোগ্যতার ক্ষেত্রে তা বাধা নয়।

এবার WhatsApp-এর মাধ্যমেও আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করার সুযোগ মিলছে। ‘আয়ুষ্মান সারথি’ চ্যাটবটের সাহায্যে আবেদন, e-KYC থেকে শুরু করে কার্ড ডাউনলোড—একাধিক কাজ করা যাবে। কারা এই সুবিধার যোগ্য এবং কীভাবে আবেদন করবেন, জেনে নিন সহজ পদ্ধতি।

Leave a comment