নিত্যদিনের রিচার্জ খরচ যেখানে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলছে, সেখানে নতুন বছরে বড় চমক দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। মোবাইল রিচার্জ থেকে শুরু করে ফাইবার ব্রডব্যান্ড—দুই ক্ষেত্রেই একাধিক সাশ্রয়ী অফার এনে গ্রাহকদের মন জিততে চাইছে BSNL।
Spark Fiber প্ল্যানে সস্তায় হাই-স্পিড ইন্টারনেট
BSNL-এর নতুন Spark Fiber প্ল্যানে মাত্র ৩৯৯ টাকায় মিলছে ৫০Mbps স্পিড এবং মাসে সর্বোচ্চ ৩৩০০GB ডেটা। এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং থাকলেও কোনও OTT সাবস্ক্রিপশন অন্তর্ভুক্ত নেই। তবে সাধারণ পরিবারের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের জন্য এটি যথেষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
অফার কতদিনের জন্য বৈধ?
এই বিশেষ মূল্যছাড় শুধুমাত্র প্রথম ১২ মাসের জন্য প্রযোজ্য। এক বছর পর অর্থাৎ ১৩তম মাস থেকে একই প্ল্যানের জন্য গ্রাহকদের প্রতি মাসে ৪৪৯ টাকা গুনতে হবে। নতুন ফাইবার কানেকশন নিতে চাইছেন যাঁরা, তাঁদের জন্য এই প্ল্যান নিঃসন্দেহে লাভজনক।
কীভাবে পাওয়া যাবে এই অফার?
BSNL Spark Fiber গ্রাহকদের অফার পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না।
WhatsApp-এ 1800 4444 নম্বরে ‘HI’ পাঠালেই প্ল্যান অ্যাক্টিভেশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
মোবাইল রিচার্জেও অতিরিক্ত ডেটা
শুধু ব্রডব্যান্ড নয়, মোবাইল গ্রাহকদের জন্যও সুখবর দিয়েছে BSNL।
২২৫, ৩৪৭, ৪৮৫ ও ২৩৯৯ টাকা মূল্যের রিচার্জ প্ল্যানে প্রতিদিন ০.৫GB অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। এই সুবিধা ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে এবং এর জন্য আলাদা কোনও চার্জ দিতে হবে না।
২৫১ টাকার প্ল্যানে কী কী সুবিধা?
BSNL-এর নতুন বছরের সবচেয়ে আকর্ষণীয় অফার হল ২৫১ টাকার রিচার্জ প্ল্যান—
বৈধতা: ৩০ দিন
ডেটা: ১০০GB হাই-স্পিড ডেটা
কলিং: আনলিমিটেড ভয়েস কলিং (সারা দেশে)
ভিডিও স্ট্রিমিং, অনলাইন কাজ বা সোশ্যাল মিডিয়া—সবকিছুর জন্যই এই প্ল্যান যথেষ্ট বলে মনে করা হচ্ছে।
নতুন বছরে গ্রাহকদের স্বস্তি দিতে একাধিক সস্তা ও লাভজনক প্ল্যান ঘোষণা করল BSNL। ২৫১ টাকার রিচার্জে মিলছে ১০০GB ডেটা ও আনলিমিটেড কলিং, পাশাপাশি Spark Fiber ব্রডব্যান্ডেও বিশেষ ছাড়।













