অনেকদিন আগে Facebook অ্যাকাউন্ট খোলার সময় যে Email ID ব্যবহার করেছিলেন, সেটি হয়তো এখন আর ব্যবহার করেন না। আবার কেউ কেউ নিরাপত্তার কারণে নতুন ইমেইল অ্যাকাউন্ট Facebook-এর সঙ্গে যুক্ত করতে চান। সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে না। Facebook-এর Accounts Centre ব্যবহার করেই পুরনো Email ID সরিয়ে নতুন ইমেইল যোগ করা যায়। কীভাবে করবেন, ধাপে ধাপে দেখে নিন।
প্রথমে Facebook-এর Settings-এ যান
Facebook অ্যাপ বা ওয়েবসাইট খুলে নিজের Profile Picture-এ ক্লিক করুন। এরপর Settings and privacy অপশনটি নির্বাচন করে Settings-এ প্রবেশ করুন।
খুলুন Accounts Centre
Settings-এ ঢোকার পর Accounts Centre অপশনটি খুঁজে নিন। Facebook অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিগত তথ্য এখান থেকেই নিয়ন্ত্রণ করা যায়।এরপর Personal details-এ ক্লিক করুন। সেখান থেকে Contact info অপশনটি খুলুন।
নতুন Email ID কীভাবে যোগ করবেন?
নতুন ইমেইল যুক্ত করতে Add new contact-এ ক্লিক করুন। এরপর Add email address নির্বাচন করুন।এবার যে নতুন Email ID Facebook অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে চান, সেটি লিখুন। প্রয়োজনে কোন অ্যাকাউন্টের সঙ্গে ইমেইলটি যুক্ত করা হবে, সেটিও নির্বাচন করতে হবে।সব তথ্য দেওয়ার পর Next-এ ক্লিক করুন। এরপর Facebook আপনার নতুন Email Address-এ একটি confirmation code পাঠাবে।ইমেইলে পাওয়া কোডটি Facebook-এ নির্দিষ্ট জায়গায় লিখে আবার Next-এ ক্লিক করুন। প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে Close করে বেরিয়ে আসুন।
পুরনো Email ID কীভাবে মুছে ফেলবেন?
পুরনো ইমেইল সরাতে আবার Accounts Centre > Personal details > Contact info-তে যান।এখানে যে Email Address-টি আর রাখতে চান না, সেটিতে ক্লিক করুন। এরপর Delete email নির্বাচন করে আবার Delete-এ ক্লিক করুন।নিরাপত্তার কারণে Facebook আপনার অ্যাকাউন্টের Password আবার চাইতে পারে। সেক্ষেত্রে Password দিয়ে Submit-এ ক্লিক করুন। এরপর Close করে প্রক্রিয়াটি শেষকরুন।
Facebook-এ Email ID পরিবর্তনের ক্ষেত্রে কী মনে রাখবেন?
শুধু নতুন Email ID যোগ করলেই পুরনোটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে না। পুরনো ইমেইল সরাতে হলে আলাদাভাবে সেটি Delete করতে হবে।এছাড়াও Facebook অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত Email ID-গুলির মধ্যে কোনটি Primary Email হিসেবে ব্যবহার করা হবে, সেটিও নির্ধারণ করার সুবিধা রয়েছে। অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল কে দেখতে পারবেন, সেই সংক্রান্ত কিছু Privacy সেটিংসও নিয়ন্ত্রণ করা যায়।
নতুন Email যোগ করার আগে সতর্ক থাকুন
নতুন Email ID যোগ করার সময় অবশ্যই এমন একটি ইমেইল ব্যবহার করুন, যেটিতে আপনার নিয়মিত অ্যাক্সেস রয়েছে। কারণ Facebook সেই ঠিকানায় যাচাইয়ের জন্য Confirmation Code পাঠাতে পারে।পুরনো ইমেইল মুছে ফেলার আগে নতুন ইমেইলটি সফলভাবে যোগ ও যাচাই হয়েছে কি না, সেটিও নিশ্চিত করে নেওয়া ভালো।
Facebook অ্যাকাউন্টে থাকা পুরনো Email ID বদলাতে চান? চাইলে খুব সহজেই নতুন ইমেইল ঠিকানা যোগ করে পুরনোটি সরিয়ে দিতে পারেন। Meta-এর Accounts Centre থেকেই Facebook অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত Email ID যোগ, মুছে ফেলা এবং যোগাযোগের তথ্য ম্যানেজ করার সুবিধা পাওয়া যায়।








