Howrah Fire: ভরদুপুরে আন্দুলের বহুতলে ভয়াবহ আগুন, ফ্ল্যাটে আটকে মৃত্যু বৃদ্ধার! ৬ ইঞ্জিনে নিয়ন্ত্রণে আগুন

হাওড়ার আন্দুলের মহিয়াড়ি আমবাগানে বহুতলের তিন তলার ফ্ল্যাটে ভয়াবহ আগুন। ফ্ল্যাটে আটকে মৃত্যু এক বৃদ্ধার। আগুন নেভাতে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন।

ভরদুপুরে বহুতলে আচমকা দাউদাউ করে আগুন। জানলা-দরজা দিয়ে বেরিয়ে আসছে কালো ধোঁয়া, সঙ্গে আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। হাওড়ার আন্দুলের মহিয়াড়ি আমবাগান এলাকায় এই অগ্নিকাণ্ডে একটি ফ্ল্যাটের ভিতরে আটকে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দমকল।

Howrah Fire: ভরদুপুরে আন্দুলের বহুতলে ভয়াবহ আগুন, ফ্ল্যাটে আটকে মৃত্যু বৃদ্ধার! ৬ ইঞ্জিনে নিয়ন্ত্রণে আগুন
তিন তলার ফ্ল্যাটে আচমকাই আগুন

ঘটনাটি ঘটেছে হাওড়ার মহিয়াড়ি-রথতলা আচার্য শিরীষ সরণি রোড সংলগ্ন মহিয়াড়ি আমবাগান এলাকায়। বহুতলের তিন তলার একটি ফ্ল্যাট থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার নেয়।ফ্ল্যাটের জানলা ও দরজা দিয়ে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগে।

Howrah Fire: ভরদুপুরে আন্দুলের বহুতলে ভয়াবহ আগুন, ফ্ল্যাটে আটকে মৃত্যু বৃদ্ধার! ৬ ইঞ্জিনে নিয়ন্ত্রণে আগুন
ফ্ল্যাটে একাই ছিলেন বৃদ্ধা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন অর্ক মুখোপাধ্যায়। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি কাজে বেরিয়ে যান। তাঁর স্ত্রীও শাশুড়িকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর।সেই সময় ফ্ল্যাটে একাই ছিলেন অর্কবাবুর মা। দুপুরে আচমকা ফ্ল্যাটে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি আর বাইরে বেরতে পারেননি। পরে ফ্ল্যাটের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

আগুন নেভাতে ঘটনাস্থলে ৬টি ইঞ্জিন

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের কয়েকটি ফ্ল্যাটও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের অভিযোগ, বহুতলে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। যদিও এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।

Howrah Fire: ভরদুপুরে আন্দুলের বহুতলে ভয়াবহ আগুন, ফ্ল্যাটে আটকে মৃত্যু বৃদ্ধার! ৬ ইঞ্জিনে নিয়ন্ত্রণে আগুন
রান্নাঘর থেকে আগুন? তদন্তে প্রশাসন

ঠিক কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে স্থানীয়দের একাংশের অনুমান, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অনুমানের ভিত্তিতে আগুনের কারণ নিশ্চিত করা যাচ্ছে না।অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর বহুতলের ক্ষয়ক্ষতির পরিমাণও আরও স্পষ্ট হবে।

Howrah Fire: ভরদুপুরে আন্দুলের বহুতলে ভয়াবহ আগুন, ফ্ল্যাটে আটকে মৃত্যু বৃদ্ধার! ৬ ইঞ্জিনে নিয়ন্ত্রণে আগুন
হাওড়ার আন্দুলের মহিয়াড়ি আমবাগান এলাকায় একটি বহুতলের তিন তলার ফ্ল্যাটে ভরদুপুরে ভয়াবহ আগুন লাগে। আগুনের সময় ফ্ল্যাটে একাই ছিলেন এক বৃদ্ধা। বেরতে না পারায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Leave a comment