বড়দিন ও নববর্ষের আগে যাতায়াতের পরিকল্পনায় বড় ধাক্কা খেল নিত্যযাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় একসঙ্গে বহু লোকাল ও মেমু ট্রেন বাতিলের ঘোষণা করল রেল। আগামী ২ ও ৩ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে, যা চলবে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত।
কোন কোন রুটে বন্ধ হচ্ছে লোকাল ট্রেন?
রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব রেলওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় একাধিক মেমু ট্রেন বাতিল করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
৬৮০৪৭ খড়গপুর–বেলদা মেমু
৬৮০৮৭ বিষ্ণুপুর–ধানবাদ মেমু
৬৮০৮৮ ধানবাদ–বাঁকুড়া মেমু
৬৮০৯৬ / ৬৮০৯৫ বাঁকুড়া–ময়নাপুর–বাঁকুড়া
৬৮০৯৩ / ৬৮০৯৪ খড়গপুর–ঝাড়গ্রাম–খড়গপুর
৬৮০২৩ / ৬৮০২৪ ঝাড়গ্রাম–পুরুলিয়া–ঝাড়গ্রাম
৬৮০২৫ চক্রধরপুর–রাউরকেল্লা
৬৮০২৯ রাউরকেল্লা–ঝাড়সুগুদা
৬৮০৩১ / ৬৮০৩২ ঝাড়সুগুদা–সম্বলপুর–ঝাড়সুগুদা
এই ট্রেনগুলি ২ জানুয়ারি ২০২৬ থেকে বাতিল।
৩ জানুয়ারি থেকে বন্ধ আরও ট্রেন
এছাড়াও ৩ জানুয়ারি ২০২৬ থেকে বাতিল হচ্ছে—
৬৮০৪৮ বেলদা–খড়গপুর মেমু
৬৮০৩৩ / ৬৮০৩৪ ঝাড়সুগুদা–সম্বলপুর–ঝাড়সুগুদা
৬৮০৩০ ঝাড়সুগুদা–রাউরকেল্লা
৬৮০২৬ রাউরকেল্লা–চক্রধরপুর
এই সমস্ত ট্রেনই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
কেন এই সিদ্ধান্ত রেলের?
রেলওয়ে সূত্রের দাবি,
পর্যাপ্ত যাত্রী না থাকা
একই রুটে পরপর একাধিক লোকাল ট্রেন চলাচল
অপারেশনাল ব্যয় বৃদ্ধি
এই সব কারণ মিলিয়েই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের আগাম জানাতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল।
নিত্যযাত্রীদের ক্ষোভ ও দাবি
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। বিশেষ করে বেলদা–খড়গপুর রুটে যাঁরা সকাল সকাল হাওড়া পৌঁছাতে এই ট্রেন ধরতেন, তাঁদের অসুবিধা বাড়বে বলেই মত রেল আন্দোলন কর্মীদের। তাঁদের স্পষ্ট দাবি—দ্রুত বেলদা থেকে হাওড়া পর্যন্ত লোকাল চালু করতে হবে।
নতুন বছরের শুরুতেই নিত্যযাত্রীদের জন্য বড় দুঃসংবাদ। দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ও মেমু ট্রেন অনির্দিষ্টকালের জন্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীসংখ্যা কম থাকা ও একই রুটে একাধিক ট্রেন চলাচলই এই সিদ্ধান্তের প্রধান কারণ বলে জানানো হয়েছে।












