শীত পড়লেই কারও গলা বসে যায়, কারও ঠোঁট ফাটে, আবার কেউ ভোগেন লাগাতার হাঁচি-কাশিতে। ঠান্ডা আর দূষণের যুগলবন্দিতে শীতকাল যেন অসুখের মরসুম। তবে চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, এই সমস্যার নেপথ্যে বড় কারণ হতে পারে ভিটামিন B2 বা রাইবোফ্লাভিনের ঘাটতি।
শীতে কেন বাড়ে ভিটামিন B2-এর প্রয়োজন?
শীতকালে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়, সঙ্গে কমে রোদের তেজ। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। পুষ্টিবিদ পূজা মাখিজার মতে, এই সময় ভিটামিন B2 শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং গলা, মুখ ও ত্বকের সমস্যা কমায়।
ভিটামিন B2 কীভাবে কাজ করে শরীরে?
ভিটামিন B2 শরীরের ফ্যাট, কার্বোহাইড্রেট ও প্রোটিন ভেঙে শক্তিতে রূপান্তরিত করে। পাশাপাশি এটি লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে, যা শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয়। ফলে শরীর থাকে চনমনে ও ক্লান্তিহীন।

ভিটামিন B2-এর ঘাটতিতে কী কী সমস্যা হয়?
রাইবোফ্লাভিনের অভাবে দেখা দিতে পারে—
শুষ্ক ও ফাটা ত্বক
গলা ব্যথা ও ঘন ঘন ঠান্ডা লাগা
জিভ ও মুখে ঘা
চোখে জ্বালা ও ক্লান্তি
দুর্বলতা ও শক্তিহীনতা

কোন কোন খাবারে মিলবে ভিটামিন B2?
দৈনন্দিন খাদ্যতালিকায় এই খাবারগুলি রাখলে সহজেই ভিটামিন B2-এর ঘাটতি পূরণ করা যায়—
ডিম (বিশেষ করে কুসুম)
দুধ, দই, পনির ও চিজ
মুরগির বুকের মাংস ও বিভিন্ন মাছ
কাঠবাদাম ও সূর্যমুখী বীজ
পালং শাক, ব্রকোলি
সাদা বাটন মাশরুম
বি-ভিটামিন সমৃদ্ধ ব্রেকফাস্ট সিরিয়াল
শীতকালে বারবার ঠান্ডা লাগা, গলা ব্যথা, মুখে ঘা বা ত্বকের শুষ্কতা ভিটামিন B2-এর ঘাটতির লক্ষণ হতে পারে। পুষ্টিবিদদের মতে, শীতের মরসুমে শরীর সুস্থ রাখতে রাইবোফ্লাভিন বা ভিটামিন B2 অত্যন্ত জরুরি। জানুন কোন খাবারে মিলবে এই ভিটামিন।













