Job News: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! শুধু গ্যাজুয়েট হলেই মিলবে চাকরি, রাজ্যের নামী সি ফুড এক্সপোর্ট সংস্থায় একাধিক পদে নিয়োগ

Job News: কে.এন.সি এগ্রো লিমিটেডে কোয়ালিটি কন্ট্রোল, সুপারভাইজার সহ একাধিক পদে নিয়োগ। ফ্রেশার ও অভিজ্ঞ উভয়ের জন্য সুযোগ।

চাকরির বাজারে যখন অনিশ্চয়তা, তখন চাকরিপ্রার্থীদের জন্য এল বড় স্বস্তির খবর। রাজ্যের পরিচিত সি ফুড প্রসেসিং ও এক্সপোর্ট সংস্থা কে.এন.সি এগ্রো লিমিটেড একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি নবীনদের জন্যও থাকছে আকর্ষণীয় বেতনের সুযোগ।

কোন সংস্থায় নিয়োগ?

এই নিয়োগ করছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সংলগ্ন পিছাবনীতে অবস্থিত কে.এন.সি এগ্রো লিমিটেড। রাজ্যের অন্যতম বড় সি ফুড এক্সপোর্ট কোম্পানি হিসেবে দীর্ঘদিন ধরেই এই সংস্থা দেশ-বিদেশে সামুদ্রিক খাদ্য রপ্তানি করে আসছে।

কোন কোন পদে নিয়োগ হবে?

সংস্থার তরফে জানানো হয়েছে, মোট চারটি বিভাগে কর্মী নেওয়া হবে—

কোয়ালিটি কন্ট্রোল

ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল

সুপারভাইজার

কোল্ড স্টোর সুপারভাইজার

প্রতিটি পদের জন্য আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

কোয়ালিটি কন্ট্রোল পদের যোগ্যতা

এই পদে আবেদন করতে হলে প্রার্থীর ফুড টেকনোলজি, মাইক্রোবায়োলজি অথবা সমতুল্য বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞদের পাশাপাশি ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ফুড প্রসেসিং সেক্টরে কাজ করতে আগ্রহীদের জন্য এটি বড় সুযোগ।

ইলেকট্রিক্যাল ও সুপারভাইজার পদের শর্ত

ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল বিভাগে আবেদন করতে হলে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা বি.টেক ডিগ্রি থাকতে হবে।অন্যদিকে, সুপারভাইজার পদের জন্য যেকোনো বিষয়ে শুধুমাত্র গ্যাজুয়েট ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। এই পদেও নবীন ও অভিজ্ঞ উভয় প্রার্থীরাই সুযোগ পাবেন।

কোল্ড স্টোর সুপারভাইজার পদের জন্য কারা আবেদন করবেন?

এই পদে শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীদেরই আবেদন করার সুযোগ রয়েছে। ন্যূনতম যোগ্যতা হিসেবে গ্যাজুয়েট ডিগ্রি বাধ্যতামূলক। কোল্ড স্টোর বা ফুড স্টোরেজ ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও নিয়োগ প্রক্রিয়া

সংস্থার রিক্রুটমেন্ট ম্যানেজার রামশঙ্কর দে জানিয়েছেন, প্রার্থীদের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই বেতন নির্ধারণ করা হবে। নবীনদের জন্যও আকর্ষণীয় প্যাকেজ থাকছে।সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে।

আবেদন করবেন কীভাবে?

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২6-এর মধ্যে—

সম্পূর্ণ জীবনপঞ্জি (CV)

শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র

জমা দিতে হবে পূর্ব মেদিনীপুরের কাঁথির পিছাবনীস্থিত প্লান্ট অফিসে, অথবা ইমেল করতে হবে 

রাজ্যের অন্যতম সি ফুড প্রসেসিং ও এক্সপোর্ট কোম্পানি কে.এন.সি এগ্রো লিমিটেডে একাধিক পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। কোয়ালিটি কন্ট্রোল থেকে সুপারভাইজার—অভিজ্ঞদের পাশাপাশি নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শুধুমাত্র গ্যাজুয়েট ডিগ্রি থাকলেই মিলবে সুযোগ।

Leave a comment