এক ইয়ারবাডের আওয়াজ কমে গিয়েছে? নতুন কেনার দরকার নেই! ফোনের এই সেটিং বদলালেই ফিরতে পারে সাউন্ড

একটি TWS ইয়ারবাডের আওয়াজ কমে গেলে নতুন কেনার আগে ময়লা পরিষ্কার, ইয়ার-টিপ বদল, Audio Balance ও Bluetooth Reset-এর সহজ উপায়গুলি জেনে নিন।

দু’টি ইয়ারবাডের মধ্যে হঠাৎ একটি কানে আওয়াজ কম শোনা যাচ্ছে? অনেকেই এমন হলে ধরে নেন যে ইয়ারবাডটি খারাপ হয়ে গিয়েছে। কিন্তু সবসময় এমনটা নয়। কখনও ইয়ারবাডের স্পিকারের জালে ময়লা জমে, কখনও ফোনের অডিও ব্যালান্স একদিকে সরে যায়, আবার কখনও Bluetooth সংযোগে সমস্যা তৈরি হয়। তাই নতুন TWS কেনার আগে বাড়িতেই কয়েকটি বিষয় পরীক্ষা করে দেখতে পারেন।

প্রথমে অন্য ফোনে ইয়ারবাডটি পরীক্ষা করুন

সমস্যাটি ইয়ারবাডে নাকি ফোনে, সেটা বোঝা জরুরি। প্রথমে একই ইয়ারবাড অন্য একটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করে দেখুন। সম্ভব হলে দুই কানে ইয়ারবাডের অবস্থানও বদলে পরীক্ষা করুন।অন্য ফোনে ঠিকঠাক আওয়াজ পাওয়া গেলে সমস্যা আপনার মূল ফোনের সেটিংস বা Bluetooth সংযোগে হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইয়ারবাডের জালে ময়লা জমেছে কি না দেখুন

একটি ইয়ারবাডের আওয়াজ হঠাৎ কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে স্পিকারের জালে জমে থাকা ধুলো, কানের ময়লা বা অন্যান্য আবর্জনা। তাই প্রথমেই ইয়ারবাডটি ভালো করে পরীক্ষা করুন।নরম ও শুকনো কাপড় দিয়ে বাইরের অংশ পরিষ্কার করতে পারেন। জালের জায়গায় ময়লা জমে থাকলে খুব নরম ব্রাশ বা কটন সোয়াব দিয়ে সাবধানে পরিষ্কার করুন। তবে পিন, সূচ বা অন্য কোনও ধারালো বস্তু দিয়ে খোঁচাবেন না। এতে ইয়ারবাডের স্পিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইয়ার-টিপের সাইজ বদলে দেখুন

ইয়ারবাড কানে সঠিকভাবে বসছে কি না, সেটিও সাউন্ডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। খুব ঢিলে বা ভুল মাপের ইয়ার-টিপ হলে কানে ঠিকমতো সিল তৈরি হয় না। ফলে বাইরের শব্দ বেশি ঢুকতে পারে এবং ইয়ারবাডের আওয়াজ তুলনামূলক কম মনে হতে পারে।বক্সে একাধিক মাপের ইয়ার-টিপ থাকলে সেগুলি ব্যবহার করে দেখুন। দুই কানের আকার একেবারে একই না-ও হতে পারে। তাই প্রয়োজন হলে দুই কানে আলাদা মাপের টিপব্যবহার করেও ভালো ফিট পাওয়া যেতে পারে।

ফোনের Audio Balance ঠিক আছে কি না পরীক্ষা করুন

অনেক সময় আসল সমস্যা ইয়ারবাডে নয়, ফোনের Audio Balance সেটিংসে থাকে। Left-Right Balance-এর স্লাইডার যদি একদিকে সরে যায়, তাহলে একটি কানে তুলনামূলক বেশি এবং অন্য কানে কম আওয়াজ শোনা যায়।ফোনের Settings > Accessibility/Hearing সংক্রান্ত অপশনে গিয়ে Audio Balance খুঁজে দেখুন। Left এবং Right-এর স্লাইডার মাঝখানে রয়েছে কি না নিশ্চিত করুন।

Vivo ও Samsung ফোনে কোথায় পাবেন?

Vivo ফোনে সাধারণত Shortcut and Accessibility > Accessibility > Audio Adjustment-এর মধ্যে অডিও ব্যালান্সের অপশন পাওয়া যেতে পারে।Samsung ফোনে যেতে পারেন Settings > Accessibility > Hearing Enhancements-এ। ফোনের মডেল ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী সেটিংসের নাম বা অবস্থান কিছুটাবদলাতে পারে।

Bluetooth কানেকশন নতুন করে তৈরি করুন

সব সেটিং ঠিক থাকার পরও সমস্যা থাকলে পুরনো Bluetooth সংযোগে কোনও সমস্যা হয়েছে কি না পরীক্ষা করুন।ফোনের Bluetooth সেটিংসে গিয়ে ইয়ারবাডটি Forget/Unpair করুন। এরপর Bluetooth বন্ধ করে আবার চালু করুন। এবার ইয়ারবাডটি নতুন করে Pair করুন। অনেক সময় নতুন করে সংযোগ তৈরি করলে এক পাশের সাউন্ড কমে যাওয়ার মতো সমস্যা ঠিক হয়ে যেতে পারে।

সব চেষ্টা করেও আওয়াজ কম থাকলে?

পরিষ্কার করা, ইয়ার-টিপ বদলানো, Audio Balance ঠিক করা এবং Bluetooth নতুন করে Pair করার পরও যদি একই সমস্যা থাকে, তাহলে ইয়ারবাডের Hardware-এ সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে।বিশেষ করে একটি নির্দিষ্ট ইয়ারবাডেই যদি নিয়মিত কম আওয়াজ থাকে, তাহলে সেটি সার্ভিস সেন্টারে পরীক্ষা করানো ভালো। সমস্যা না জেনে সরাসরি নতুন ইয়ারবাড কেনার প্রয়োজন নেই।

TWS ইয়ারবাডের একটি পাশের আওয়াজ কমে যাওয়া বা একেবারে বন্ধ হয়ে যাওয়া বেশ পরিচিত সমস্যা। এর কারণ সবসময় ইয়ারবাড নষ্ট হওয়া নয়। ময়লা জমা, ভুল ইয়ার-টিপ, ফোনের Left-Right Audio Balance কিংবা Bluetooth কানেকশনজনিত সমস্যার কারণেও এমন হতে পারে। নতুন ইয়ারবাড কেনার আগে কয়েকটি সহজ উপায় পরীক্ষা করে দেখুন।

Leave a comment