তাহলে আমি যে ভারতীয়, তার প্রমাণ কী? পাসপোর্ট বিতর্কে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়

পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয় বলে বিদেশ মন্ত্রকের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। তাহলে ভারতীয় নাগরিকত্বের প্রকৃত প্রমাণ কী? জানুন বিস্তারিত।

ভারতীয় পাসপোর্ট হাতে থাকলেও তা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়— বিদেশ মন্ত্রকের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে শুরু হয়েছে জোর বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ প্রশ্ন তুলেছেন, যে নথি শুধুমাত্র ভারতীয় নাগরিকদেরই দেওয়া হয়, সেটি যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে আইনের চোখে প্রকৃত নাগরিকত্বের ভিত্তি কী? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

তাহলে আমি যে ভারতীয়, তার প্রমাণ কী? পাসপোর্ট বিতর্কে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়পাসপোর্ট সেবা দিবসেই বিতর্কের সূত্রপাত

পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে বিদেশ মন্ত্রক স্পষ্ট করে জানায়, পাসপোর্ট মূলত আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যবহৃত একটি সরকারি নথি। এটি কোনও ব্যক্তির পরিচয় এবং ভ্রমণের অনুমোদন বহন করলেও নাগরিকত্বের চূড়ান্ত আইনি প্রমাণ হিসেবে গণ্য করা হয় না। এই ব্যাখ্যা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা প্রশ্ন ও বিতর্ক।

নেটদুনিয়ায় উঠল একটাই প্রশ্ন

বিদেশ মন্ত্রকের বক্তব্য সামনে আসার পর এক্স (সাবেক টুইটার)-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নাগরিকত্ব নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে। বহু ব্যবহারকারী জানতে চান, যদি পাসপোর্ট নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ না হয়, তাহলে ভারতীয় নাগরিক হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠার জন্য কোন নথিকে নির্ভরযোগ্য বলে ধরা হবে?অনেকেই প্রশ্ন তোলেন, পাসপোর্ট ইস্যুর আগে যখন বিস্তারিত নথি যাচাই, পুলিশ ভেরিফিকেশন এবং একাধিক স্তরের পরীক্ষা হয়, তখন সেই নথিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে না কেন?

তাহলে আমি যে ভারতীয়, তার প্রমাণ কী? পাসপোর্ট বিতর্কে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়আদালতের পর্যবেক্ষণও নতুন করে আলোচনায়

এই বিতর্কের মাঝেই আবার সামনে এসেছে আদালতের আগের কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। সুপ্রিম কোর্ট পূর্বে জানিয়েছিল, আধার কার্ড মূলত পরিচয়ের নথি, নাগরিকত্বের নয়। একইভাবে বম্বে হাইকোর্টও এক মামলায় মন্তব্য করেছিল যে আধার কার্ড বা ভোটার পরিচয়পত্র নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা যায় না।ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি আরও বেড়েছে। কারণ বাস্তব জীবনে আধার, ভোটার কার্ড কিংবা পাসপোর্ট— এই নথিগুলিই অধিকাংশ সরকারি কাজে নাগরিক পরিচয়ের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়।

মিম, কৌতুক আর সমালোচনায় সরগরম সোশ্যাল মিডিয়া

বিতর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের বন্যা। কেউ লিখেছেন, “যদি পাসপোর্ট, আধার এবং ভোটার কার্ড— কোনওটাই নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে প্রমাণপত্রটা কোথায়?” আবার কেউ কৌতুক করে বলেছেন, “এভাবে চলতে থাকলে হয়তো নাগরিকত্ব প্রমাণ করতে আলাদা ট্যাটু করাতে হবে!”এই প্রতিক্রিয়াগুলি দেখাচ্ছে, বিষয়টি সাধারণ মানুষের মনে কতটা কৌতূহল এবং বিভ্রান্তির জন্ম দিয়েছে।

তাহলে আমি যে ভারতীয়, তার প্রমাণ কী? পাসপোর্ট বিতর্কে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়পরিচয়, বসবাস এবং নাগরিকত্ব— তিনটি আলাদা বিষয়

বিশেষজ্ঞদের মতে, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং নাগরিকত্বের প্রমাণ— এই তিনটি আইনি দৃষ্টিকোণ থেকে আলাদা বিষয়। আধার কার্ড মূলত পরিচয় ও বায়োমেট্রিক তথ্যভিত্তিক নথি, ভোটার কার্ড ভোটদানের যোগ্যতার পরিচায়ক, আর পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের অনুমোদিত নথি। কিন্তু নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে জন্ম, বংশসূত্র, নিবন্ধন বা নাগরিকত্ব আইন অনুযায়ী অন্যান্য নথির গুরুত্ব বেশি হতে পারে।

ই-পাসপোর্টে আধুনিকীকরণের পথে ভারত

বিতর্কের মধ্যেই বিদেশ মন্ত্রক জানিয়েছে, দেশের পাসপোর্ট পরিষেবাকে আরও আধুনিক ও নিরাপদ করতে চিপ-সম্বলিত ই-পাসপোর্ট চালু করা হয়েছে। উন্নত নিরাপত্তা ব্যবস্থা, দ্রুত যাচাইকরণ প্রক্রিয়া এবং ডিজিটাল পরিষেবার সঙ্গে সংযুক্তির মাধ্যমে আবেদনকারীদের জন্য পরিষেবাকে আরও স্বচ্ছ ও সহজ করার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ।

তাহলে আমি যে ভারতীয়, তার প্রমাণ কী? পাসপোর্ট বিতর্কে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নের ঝড়পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে বিদেশ মন্ত্রকের একটি ব্যাখ্যাকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্র জানিয়েছে, পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের জন্য প্রয়োজনীয় একটি সরকারি নথি হলেও তা নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে— যদি পাসপোর্ট, আধার এবং ভোটার কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ না হয়, তাহলে একজন ভারতীয় নাগরিক তাঁর নাগরিকত্ব প্রমাণ করবেন কীভাবে?

Leave a comment