স্টেডিয়ামের গর্জন এবার পৌঁছে যাচ্ছে পাহাড়-তরাই-ডুয়ার্সের হৃদয়ে। Siliguri-তে প্রথমবার আয়োজন হতে চলেছে TATA IPL Fan Park 2026। ক্রিকেটপ্রেমীরা মাঠে না গিয়েই উপভোগ করতে পারবেন আইপিএলের আসল রোমাঞ্চ।
বাঘাযতীন পার্কেই আইপিএলের মেজাজ
Baghajatin Park-এ ২ ও ৩ মে অনুষ্ঠিত হতে চলা এই ফ্যান পার্কে বিশাল জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচ। ফলে স্টেডিয়ামের আবহ একেবারে হাতের মুঠোয় পেয়ে যাবেন দর্শকরা।
ক্রিকেটের সঙ্গে বিনোদনের ফুল প্যাকেজ
শুধু ম্যাচ দেখা নয়, দর্শকদের জন্য থাকছে মিউজিক, ফুড স্টল, ফেস পেইন্টিং, কিডস জোন এবং ‘Hit It Like Pro’, ‘Game of Throws’-এর মতো আকর্ষণীয় গেমস। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটি হয়ে উঠবে সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হাব।
লাকি ড্র ও বিশেষ আকর্ষণ
ফ্যান পার্কে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে লাকি ড্র-এ স্বাক্ষরিত জার্সি জেতার সুযোগ। ফলে শুধু খেলা দেখা নয়, ভাগ্য সহায় হলে প্রিয় ক্রিকেটারের স্মারকও মিলতে পারে।
কোন কোন ম্যাচ দেখা যাবে?
২ মে মুখোমুখি হবে Chennai Super Kings ও Mumbai Indians।
৩ মে প্রথম ম্যাচে Sunrisers Hyderabad বনাম Kolkata Knight Riders, এরপর Gujarat Titans বনাম Punjab Kings।
সময়সূচি ও প্রবেশের নিয়ম
শনিবার (২ মে) সন্ধ্যা ৬:৩০ থেকে এবং রবিবার (৩ মে) দুপুর ২:৩০ থেকে দর্শকদের জন্য গেট খুলে দেওয়া হবে। সবচেয়ে বড় খবর—এই বিশাল আয়োজনের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
কারা করছে আয়োজন?
Board of Control for Cricket in India-এর উদ্যোগে এবং স্থানীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই ফ্যান পার্ক আয়োজন করা হচ্ছে, যা শিলিগুড়ির ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।
প্রথমবার শিলিগুড়িতে বসছে TATA IPL Fan Park 2026। ২ ও ৩ মে বাঘাযতীন পার্কে বিশাল স্ক্রিনে ম্যাচ দেখা, মিউজিক, গেমস ও নানা বিনোদনে জমবে ক্রিকেট উৎসব।










