দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ WhatsApp। কিন্তু এবার বড় ধাক্কা আসতে চলেছে কোটি কোটি ব্যবহারকারীর জন্য। সংস্থার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু পুরনো স্মার্টফোনে খুব শীঘ্রই এই জনপ্রিয় অ্যাপটি কাজ করা বন্ধ করবে।
কবে থেকে বন্ধ হবে পরিষেবা?
আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬-কে চূড়ান্ত ডেডলাইন হিসেবে ঘোষণা করা হয়েছে। ওই দিন থেকে পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনের ডিভাইসে আর কাজ করবে না WhatsApp। মূলত সিকিউরিটি আপডেট ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেই এই সিদ্ধান্ত।
কোন ফোনে আর চলবে না WhatsApp?
যেসব স্মার্টফোনে Android 5.0 Lollipop বা তার আগের ভার্সন রয়েছে, সেই সব ডিভাইসে আর এই অ্যাপ সাপোর্ট পাবে না। অর্থাৎ, অ্যান্ড্রয়েড ৬.০ (Marshmallow)-এর নিচের ভার্সনের ব্যবহারকারীরা এই পরিষেবা থেকে বঞ্চিত হবেন।
ইউজারদের সতর্কবার্তা পাঠানো শুরু
ইতিমধ্যেই প্রভাবিত ইউজারদের কাছে ইন-অ্যাপ নোটিফিকেশন পাঠানো শুরু হয়েছে। আপনার ফোনেও যদি এমন কোনও সতর্কবার্তা আসে, তাহলে বুঝে নিন—আপনার ডিভাইসও এই তালিকায় পড়ছে।
ডেটা সুরক্ষায় কী করবেন?
পরিষেবা বন্ধ হওয়ার আগে নিজের গুরুত্বপূর্ণ চ্যাট ও মিডিয়া ফাইল সেভ করে রাখা অত্যন্ত জরুরি। WhatsApp ইউজারদের পরামর্শ দিয়েছে—গুগল ড্রাইভ বা লোকাল স্টোরেজে অবশ্যই ব্যাকআপ নিয়ে নিন, যাতে ভবিষ্যতে ডেটা হারানোর ঝুঁকি না থাকে।
iPhone ব্যবহারকারীদের জন্য স্বস্তির খবর
এই সিদ্ধান্তে iPhone ব্যবহারকারীদের কোনও প্রভাব পড়ছে না। যেসব ডিভাইসে iOS 15.1 বা তার বেশি ভার্সন রয়েছে, সেখানে আগের মতোই স্বাভাবিকভাবে চলবে অ্যাপটি।
আসছে নতুন ফিচারও
একদিকে পুরনো ডিভাইসে সাপোর্ট বন্ধ হলেও, অন্যদিকে নতুন ফিচার আনতে কাজ করছে সংস্থা। খুব শীঘ্রই ‘নোটিফিকেশন বাবলস’ ফিচার আসতে পারে, যা Facebook Messenger-এর মতো মাল্টিটাস্কিং আরও সহজ করে তুলবে।
বড় সিদ্ধান্ত Meta Platforms-এর। ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে অ্যান্ড্রয়েড ৫ ভার্সনের ফোনে আর চলবে না WhatsApp। ইতিমধ্যেই ইউজারদের সতর্কবার্তা পাঠানো শুরু হয়েছে।









