বিধানসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি। তার আগেই উত্তরবঙ্গের ভোটব্যাঙ্ক মজবুত করতে চা শ্রমিকদের দিকে নজর দিল তৃণমূল কংগ্রেস। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি থেকেই ঘোষণা
তৃণমূল কংগ্রেসের মাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচির অংশ হিসেবেই শনিবার আলিপুরদুয়ারে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বলেন, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় এলে প্রথম নজর দেওয়া হবে উত্তরবঙ্গ, বিশেষ করে আলিপুরদুয়ারের চা শ্রমিকদের দিকে।
দৈনিক মজুরি ৩০০ টাকা করার প্রতিশ্রুতি
সভায় চা শ্রমিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন,
বর্তমান বাজারদরের সঙ্গে তাল মেলাতে আড়াইশো টাকা যথেষ্ট নয় বলেও স্বীকার করেন তিনি।
বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের
চা বাগান ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে অভিষেক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চা বাগান অধিগ্রহণের প্রতিশ্রুতি দিলেও পরে তা বাতিল করা হয়।তাঁর অভিযোগ, “বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ করে না। আমরা কথা দিলে কথা রাখি।”
বিজেপি সাংসদকে তুলোধোনা
আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে কটাক্ষ করে অভিষেক বলেন,
“কখনও তাঁকে চা শ্রমিকদের জন্য আন্দোলন করতে দেখেছেন? সংসদে প্রশ্ন তুলেছেন?”
তাঁর মন্তব্য, বিজেপি সাংসদ ও ‘কালসাপ’ একই রকম—কাজ নেই, শুধু উপস্থিতি।
ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস
চা শ্রমিকদের মজুরি বাড়াতে ত্রিপাক্ষিক বৈঠকের কথাও ঘোষণা করেন অভিষেক। তিনি জানান,
বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হবে।
অতীতের পরিসংখ্যান তুলে ধরলেন অভিষেক
সভায় অভিষেক মনে করিয়ে দেন,
২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৬৭ টাকা।
ধাপে ধাপে তা বেড়ে বর্তমানে ২৫০ টাকায় পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।
বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের সভা থেকে চা বাগানে দৈনিক মজুরি ৩০০ টাকা করার আশ্বাস দিলেন তিনি।









