বিগ বসের ঘরে দুর্নিবারের মায়ের প্রবেশের পরেই বিস্ফোরক পোস্ট! ‘গাছও খারাপ, ফলও খারাপ’, মা-ছেলেকে একসঙ্গে নিশানা অভিনেতার?

বিগ বস বাংলায় দুর্নিবার সাহার মায়ের প্রবেশের পরেই ফেসবুকে বিস্ফোরক পোস্ট অভিনেতা ভিভান ঘোষের। ‘গাছও খারাপ, ফলও খারাপ’ মন্তব্য ঘিরে শুরু বিতর্ক।

বিগ বস বাংলার ঘরে কে কী করছেন, তা নিয়ে দর্শকদের মধ্যে প্রতিদিনই চলছে আলোচনা। তবে এবার চর্চার কেন্দ্রে দুর্নিবার সাহা। ফ্যামিলি উইকে তাঁর মায়ের আগমন ঘিরে নানা প্রতিক্রিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যেই অভিনেতা ভিভান ঘোষের একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর মন্তব্যের নিশানায় দুর্নিবার ও তাঁর মা রয়েছেন বলেই মনে করছেন অনেকে।

 বিগ বসের ঘরে দুর্নিবারের মায়ের প্রবেশের পরেই বিস্ফোরক পোস্ট! ‘গাছও খারাপ, ফলও খারাপ’, মা-ছেলেকে একসঙ্গে নিশানা অভিনেতার?
বিগ বসের ঘরে দুর্নিবারকে নিয়ে বাড়ছে বিতর্ক

বিগ বস বাংলার প্রতিযোগী দুর্নিবার সাহাকে নিয়ে বর্তমানে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে ফ্যামিলি উইকে তাঁর মায়ের বাড়ির ভিতরে প্রবেশ এবং মা-ছেলের কথোপকথন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।রিয়্যালিটি শোয়ের এই বিশেষ পর্বে তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত দর্শকদের নজর কেড়েছে। কেউ আবেগঘন মুহূর্ত নিয়ে আলোচনা করছেন, আবার কারও প্রতিক্রিয়া একেবারেই অন্যরকম। এই পরিস্থিতিতেই প্রকাশ্যে নিজের বিরূপ মনোভাব জানালেন অভিনেতা ভিভান ঘোষ।

ফেসবুকে কী লিখলেন ভিভান ঘোষ?

সম্প্রতি বিগ বস বাংলার একটি পর্ব দেখার পর ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানান ভিভান। সেখানে দুর্নিবারকে নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। শুধু তাই নয়, তাঁর পোস্টে এমন কিছু মন্তব্য রয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।ভিভান লেখেন, “কালকের এপিসোড দেখলাম। এবং একটা কথা না বলে থাকতে পারছি না। যদি ভুল বলি ক্ষমা করবেন। যেই জিতুক দুর্নিবার যেন না জেতে। গাছও খারাপ এবং ফলও খারাপ। ব্যাস এইটুকুই বলব। বাকিটা মানুষ বিচার করুক।”

 বিগ বসের ঘরে দুর্নিবারের মায়ের প্রবেশের পরেই বিস্ফোরক পোস্ট! ‘গাছও খারাপ, ফলও খারাপ’, মা-ছেলেকে একসঙ্গে নিশানা অভিনেতার?
‘গাছও খারাপ, ফলও খারাপ’ মন্তব্য ঘিরে চর্চা

ভিভানের পোস্টের সবচেয়ে আলোচিত অংশ হল তাঁর ‘গাছও খারাপ এবং ফলও খারাপ’ মন্তব্যটি। অনেকের ধারণা, এই কথার মাধ্যমে তিনি দুর্নিবার এবং তাঁর মাকে একসঙ্গে কটাক্ষ করেছেন।যদিও অভিনেতা তাঁর পোস্টে মা-ছেলের নাম আলাদা করে উল্লেখ করেননি। এমনকী ঠিক কোন ঘটনা বা কথোপকথনের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন, সেটিও স্পষ্ট করেননি। ফলে তাঁর পোস্টের প্রকৃত ইঙ্গিত নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা।

 বিগ বসের ঘরে দুর্নিবারের মায়ের প্রবেশের পরেই বিস্ফোরক পোস্ট! ‘গাছও খারাপ, ফলও খারাপ’, মা-ছেলেকে একসঙ্গে নিশানা অভিনেতার?
দুর্নিবারকে জেতাতে চান না অভিনেতা!

শুধু কটাক্ষ করেই থেমে থাকেননি ভিভান। বিগ বস বাংলার প্রতিযোগীদের মধ্যে অন্য যে কেউ বিজয়ী হোন, তবুও দুর্নিবার যেন জয়ী না হন, এমনটাই জানিয়েছেন তিনি।অন্যদিকে, ফ্যামিলি উইকে মায়ের আগমন ঘিরে দুর্নিবারকে নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। মা-ছেলের কথাবার্তা এবং তাঁদের আচরণ নিয়ে বিভিন্ন মতামত সামনে আসছে। সেই আবহে ভিভান ঘোষের এই ফেসবুক পোস্ট রিয়্যালিটি শোয়ের বিতর্ককে আরও উসকে দিল।

 বিগ বসের ঘরে দুর্নিবারের মায়ের প্রবেশের পরেই বিস্ফোরক পোস্ট! ‘গাছও খারাপ, ফলও খারাপ’, মা-ছেলেকে একসঙ্গে নিশানা অভিনেতার?
বিগ বস বাংলার ঘরে ফ্যামিলি উইকে দুর্নিবার সাহার মায়ের প্রবেশের পর থেকেই মা-ছেলের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা ভিভান ঘোষ। সোশ্যাল মিডিয়ায় দুর্নিবারকে নিয়ে বিরক্তি প্রকাশ করার পাশাপাশি লিখলেন, ‘গাছও খারাপ এবং ফলও খারাপ!’ এমনকী বিগ বসের প্রতিযোগীদের মধ্যে অন্য যে কেউ জিতুক, দুর্নিবার যেন না জেতেন, সেই ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

Leave a comment