FD করতে চাইছেন? ২০২৬-এ কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ— দেখুন পূর্ণ তালিকা

FD করতে চাইছেন? ২০২৬-এ কোন ব্যাঙ্ক দিচ্ছে সবচেয়ে বেশি সুদ— দেখুন পূর্ণ তালিকা

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ২০২৬ সালের প্রথম দ্বি-মাসিক নীতিতে রেপো রেট ৫.২৫ শতাংশে স্থির রাখায় আমানতকারীদের নজর এখন স্থায়ী আমানতের (FD) সুদের হারের দিকে। বিনিয়োগের আগে বিভিন্ন ব্যাঙ্কের সর্বশেষ সুদের হার তুলনা করা জরুরি। বাজারে বর্তমানে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলোই তুলনামূলক বেশি রিটার্ন দিচ্ছে।

স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ সুদ

১ থেকে ৫ বছরের মেয়াদে বেশ কয়েকটি স্মল ফিনান্স ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হার অফার করছে—

সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক – সর্বোচ্চ ৭.৯০%

জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক – সর্বোচ্চ ৭.৭৭%

স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক – সর্বোচ্চ ৭.৭৫%

ESAF স্মল ফিনান্স ব্যাঙ্ক – সর্বোচ্চ ৭.৬০%

উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক – সর্বোচ্চ ৭.৫০%

উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক – সর্বোচ্চ ৭.৪৫%

এই মুহূর্তে বাজারে সর্বোচ্চ সুদের হার দিচ্ছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক।

বেসরকারি খাতের ব্যাঙ্কের FD রেট

প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলিও প্রতিযোগিতামূলক সুদ দিচ্ছে—

এসবিএম ব্যাঙ্ক ইন্ডিয়া – ৭.৩০%

জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক – ৭.২৫%

বন্ধন ব্যাঙ্ক – ৭.২০%

আরবিএল ব্যাঙ্ক – ৭.২০%

ডিসিবি ব্যাঙ্ক – ৭.১৫%

তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক – ৭.১০%

সরকারি ব্যাঙ্কে কত সুদ মিলছে?

পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির সুদের হার তুলনামূলক কিছুটা কম—

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৬.৭০%

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক – ৬.৬০%

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া – ৬.৬০%

কানাড়া ব্যাঙ্ক – ৬.৫০%

ব্যাঙ্ক অফ বরোদা – ৬.৪৫%

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) – ৬.৪৫%

বিদেশি ব্যাঙ্কের FD সুদের হার

ডয়েশ ব্যাঙ্ক – ৭.০০%

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক – ৬.৬০%

এইচএসবিসি ব্যাঙ্ক – ৫.৫০%

রেপো রেট ৫.২৫% অপরিবর্তিত রাখার পর স্থায়ী আমানতে (FD) বিনিয়োগে আগ্রহ বাড়ছে। ২০২৬ সালে স্মল ফিনান্স ব্যাঙ্ক থেকে সরকারি ও বিদেশি ব্যাঙ্ক— কে কত সুদ দিচ্ছে? সর্বোচ্চ ৭.৯০% পর্যন্ত সুদের হারের আপডেট তালিকা জেনে নিন।

Leave a comment