Healthy Lifestyle: সকালে খালি পেটে এই ৪ খাবার? শরীরের বারোটা বাজতে সময় লাগবে না!

সকালে খালি পেটে জুস, দই, চা বা মশলাদার খাবার খেলে কী ক্ষতি হয়? জানুন বিশেষজ্ঞদের মতে কোন খাবার এড়িয়ে চলা উচিত ও সুস্থ থাকার সহজ টিপস।

সকালে ঘুম থেকে উঠে প্রথম খাবার শরীরের উপর গভীর প্রভাব ফেলে। তাই চিকিৎসকরা হালকা গরম জল বা সহজপাচ্য খাবার দিয়ে দিন শুরু করার পরামর্শ দেন। কিন্তু অনেকেই অজান্তে এমন কিছু খাবার খেয়ে ফেলেন, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই চার খাবার খালি পেটে একেবারেই এড়ানো উচিত।

খালি পেটে জুস: সুস্থ নয়, হতে পারে বিপজ্জনক

তাজা ফলের রস স্বাস্থ্যকর মনে হলেও খালি পেটে খেলে তা অগ্ন্যাশয় ও লিভারের উপর চাপ ফেলে। এতে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। নিয়মিত এই অভ্যাস ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ায়।

দই: ভালো ব্যাকটেরিয়াই হয়ে যায় নিষ্ক্রিয়

দই প্রোবায়োটিকে ভরপুর হলেও খালি পেটে খেলে পাকস্থলীর অ্যাসিড সেই উপকারী ব্যাকটেরিয়াকে নষ্ট করে দেয়। ফলে উপকারের বদলে অ্যাসিডিটি বাড়তে পারে।

চা বা কফি: দিন শুরুতেই অ্যাসিডিটির ফাঁদ

অনেকেরই সকালে খালি পেটে চা বা কফি খাওয়ার অভ্যাস আছে। কিন্তু এতে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা গ্যাস, ফোলাভাব ও অস্বস্তির কারণ হতে পারে।

মশলাদার খাবার: অন্ত্রে সরাসরি আঘাত

খালি পেটে ঝাল বা মশলাদার খাবার খেলে তা অন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলে। এর ফলে হজমে সমস্যা ও অ্যাসিডিটি বেড়ে যেতে পারে।

দিনের শুরুতে কী খাচ্ছেন, সেটাই ঠিক করে আপনার সারাদিনের স্বাস্থ্য। বিশেষজ্ঞদের মতে, খালি পেটে কিছু সাধারণ খাবার খাওয়ার অভ্যাস ধীরে ধীরে শরীরের ক্ষতি ডেকে আনতে পারে—বাড়াতে পারে অ্যাসিডিটি, সুগার ও হজমের সমস্যা।

Leave a comment