বাংলার প্রযোজক-পরিচালকরা আর ডাকে না! খোলাখুলি ক্ষোভ জিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলার প্রযোজক-পরিচালকরা আর ডাকে না! খোলাখুলি ক্ষোভ জিৎ গঙ্গোপাধ্যায়ের

জিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার: বাংলা সিনেমায় এক সময় পরাণ যায় জ্বলিয়া রে, প্রেম আমার, পিয়া রে, বোঝেনা সে বোঝে না—এর মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছিলেন সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু বর্তমানে টলিউডে আর তাঁকে ডাকা হয় না বলেই জানালেন তিনি। সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির সংগীত পরিচালনা করছেন জিৎ, এবং এই প্রসঙ্গেই নিজের হতাশার কথা খোলাখুলি জানালেন টিভি নাইন বাংলাকে।

‘আমাকে আর কেউ ডাকে না’ — জিতের খোলাখুলি মন্তব্য

জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি জানি না কেন আর আমায় ডাকে না। অথচ কিছুদিন আগেও এক ছবির মিউজিক লঞ্চে আমারই করা গান বাজছিল। টনিক ছবির পর অনেকদিন কোনও কাজ পাইনি। এখন স্বার্থপর ছবির সুর করার সুযোগ পেলাম।” তাঁর কথায়, “বাংলা সিনেমা করতে চাই বলেই মন খারাপ হয়, কারণ ডাক পাই না।”

সুপারস্টারদের প্রিয় সুরকার ছিলেন তিনি

দেব, জিৎ, সোহমসহ টলিউডের প্রথম সারির তারকাদের বহু হিট গানে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। পরাণ যায় জ্বলিয়া রে, প্রেম আমার, বোঝেনা সে বোঝে না”, “ভজ গৌরাঙ্গ—সবই তাঁর সুরে তৈরি। তিনি মনে করিয়ে দেন, আমি মুম্বইয়ে ব্যস্ত থাকলেও বাংলা সিনেমার জন্য গান করতাম, রেকর্ডিং শেষে প্লেনে গান পাঠাতাম শুটিংয়ের জন্য

‘স্বার্থপর’ দিয়ে আবার ফিরে এলেন আলোচনায়

নতুন ছবি ‘স্বার্থপর’-এর সংগীতের দায়িত্ব পেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। বাংলা ছবিতে আবার কাজ করতে চাই।” দীর্ঘদিন পর টলিউডে তাঁর প্রত্যাবর্তনে সংগীতপ্রেমীরাও উচ্ছ্বসিত।

বাংলা সিনেমার সংগীতে পরিবর্তনের ইঙ্গিত?

জিৎ-এর মন্তব্যে প্রশ্ন উঠছে—বাংলা সংগীতের ধারায় কি নতুন প্রজন্মের প্রভাবেই অভিজ্ঞ সুরকাররা পিছিয়ে পড়ছেন? টলিউডে আজ অনেক নতুন মুখ কাজ করছেন, তবুও দর্শকদের কাছে জিতের পুরনো গানের আবেদন এখনও অমলিন।

সুপারহিট সুরকার জিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, আজকাল বাংলা সিনেমার প্রযোজক ও পরিচালকরা আর তাঁকে গান তৈরির জন্য ডাকেন না। বহু জনপ্রিয় গানের সুরকার হয়েও তিনি টলিউড থেকে দূরে। সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির সংগীত পরিচালনার দায়িত্ব পেয়ে ফের আলোচনায় ফিরেছেন তিনি।

Leave a comment