ফুটবল মাঠে নিখুঁত শৃঙ্খলা, জীবনে কঠোর ডায়েট ও ফিটনেস—এই ছবিতেই বরাবর ধরা দেন লিওনেল মেসি। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এমন এক দিক প্রকাশ্যে আনলেন তিনি, যা শুনে অনেক ভক্তই চমকে গিয়েছেন।
শৃঙ্খলার প্রতীক মেসি, তবু কখনও ‘রিল্যাক্স’
বিশ্ব ফুটবলে বহু বছর ধরে মেসি পরিচিত নিখুঁত পেশাদার হিসেবে। ডায়েট, ঘুম, রিকভারি—এই তিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাঁর দৈনন্দিন জীবন। তবু স্বীকার করেছেন, মাঝেমধ্যে নিজেকে একটু হালকা করতে তিনিও বিরতি নেন।
রোনাল্ডোর ঠিক উল্টো পথে?
ফুটবলপ্রেমীরা জানেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনও রকম নেশাদ্রব্য থেকে নিজেকে দূরে রাখেন। ধূমপান বা মদ্যপান—দুটোই একেবারে বর্জন করেন তিনি। সেই তুলনায় মেসির বক্তব্য অনেকটাই আলাদা।
ইউটিউব সাক্ষাৎকারে অকপট মেসি
আর্জেন্টিনার জনপ্রিয় ইউটিউব চ্যানেল LUZU TV-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি জানান, কীভাবে তিনি মাঝে মাঝে নিজেকে ‘রিল্যাক্স’ করেন। এই সাক্ষাৎকারেই প্রথমবার এত খোলাখুলি নিজের ব্যক্তিগত অভ্যাসের কথা বলেন তিনি।
মেসির পছন্দের পানীয় কী?
মেসির কথায়,“আমি ওয়াইন পছন্দ করি। তবে বেশিরভাগ সময় ওয়াইনের সঙ্গে স্প্রাইট মিশিয়ে নিই। এতে খুব তাড়াতাড়ি কাজ করে।”বিশ্বসেরা ফুটবলারের এমন নির্ভার স্বীকারোক্তি অনেক ভক্তের কাছেই ছিল অপ্রত্যাশিত।
নেটদুনিয়ায় জোর চর্চা
মেসির এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। একদল ভক্ত বলছেন, মেসিও তো মানুষ—তাঁরও ব্যক্তিগত পছন্দ থাকতে পারে। আবার অনেকেই অবাক যে এত বড় তারকা এতটা ‘আনফিল্টার্ড’ হতে পারেন।
ফিটনেসে কোনও আপস নয়
তবে মেসি নিজেই স্পষ্ট করেছেন—এই অভ্যাস তাঁর দৈনন্দিন জীবনের অংশ নয়। একজন পেশাদার ফুটবলার হিসেবে নিজের ফিটনেস ও শরীরচর্চার সঙ্গে কোনও রকম আপস করেন না তিনি।
ইংরেজি নয়, স্প্যানিশেই স্বচ্ছন্দ
এই সাক্ষাৎকারেই মেসি আরও জানিয়েছেন, কেন তিনি ইংরেজিতে কথা বলতে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। মাতৃভাষা স্প্যানিশেই নিজেকে সবচেয়ে সাবলীল মনে করেন তিনি।
সুশৃঙ্খল জীবনযাপনের প্রতীক হিসেবে পরিচিত লিওনেল মেসি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন তাঁর ব্যক্তিগত অভ্যাসের এক অজানা দিক। কখনও কখনও ‘রিল্যাক্স’ হতে তিনি হালকা মদ্যপান করেন বলেই স্বীকার করেছেন আর্জেন্টাইন মহাতারকা। জানালেন নিজের পছন্দের পানীয়ের কথাও।













