ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি, ক্লান্তি বা হজমের সমস্যায় ভোগেন অনেকেই। এমন সময়ে প্রতিদিন সকালে ছোট্ট একটি অরেঞ্জ জিঞ্জার শট শরীরকে ভেতর থেকে চাঙ্গা রাখতে পারে। কমলালেবু ও আদার সংমিশ্রণে তৈরি এই স্বাস্থ্যপানীয় এখন স্বাস্থ্যসচেতনদের পছন্দের তালিকায়।
কেন খাবেন অরেঞ্জ জিঞ্জার শট?রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
কমলালেবুতে ভরপুর ভিটামিন সি, যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। আদার জিঞ্জারল ও শোগল যৌগ সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক।
হজমে সহায়ক
আদা প্রাকৃতিক ভাবে হজমশক্তি বাড়ায়। গ্যাস, অম্বল, বমিভাব কমাতে সাহায্য করে। ভারী খাবারের পর এই শট আরাম দিতে পারে।
প্রদাহ কমাতে সহায়তা
আদার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ জয়েন্ট পেইন বা শরীরের হালকা ব্যথা কমাতে উপকারী হতে পারে।
ডিটক্সে সাহায্য করে
কমলালেবুর অ্যান্টি-অক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যাল দূর করতে সহায়ক। এতে ত্বক উজ্জ্বল রাখতেও ভূমিকা থাকতে পারে।
দ্রুত এনার্জি
প্রাকৃতিক চিনি ও পুষ্টিগুণের জন্য সকালে এই শট দ্রুত শক্তি জোগাতে পারে।
কী ভাবে বানাবেন?
উপকরণ
১টি মাঝারি কমলালেবুর রস
১ চা-চামচ আদা কুচি
১ চা-চামচ পাতিলেবুর রস
এক চিমটে গোলমরিচ বা হলুদ
স্বাদ অনুযায়ী সামান্য মধু
প্রণালী
কমলালেবুর রস বের করে নিন।
আদা ব্লেন্ড করে ছেঁকে রস বার করুন।
সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিন।
ছোট গ্লাসে ঢেলে একবারেই পান করুন।
কখন খাবেন?
সকালে খালি পেটে খেলে শরীর দ্রুত পুষ্টি শোষণ করতে পারে এবং সারাদিন সতেজ থাকা যায়। তবে যাঁদের গ্যাসট্রিক বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাঁরা হালকা খাবারের পরে খাওয়াই ভালো।
কারা সতর্ক থাকবেন?
আলসারের রোগী
রক্তপাতজনিত সমস্যা রয়েছে যাঁদের
রক্ত পাতলা করার ওষুধ খান
নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অতিরিক্ত আদা সবার জন্য উপযোগী নাও হতে পারে।
কমলালেবু ও আদার মিশ্রণে তৈরি অরেঞ্জ জিঞ্জার শট ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর। ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদানে সমৃদ্ধ এই পানীয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে হজমশক্তি উন্নত করা পর্যন্ত একাধিক উপকার করে।













