Paytm Payments Bank বন্ধ হলেও কি Paytm অ্যাপও বন্ধ হবে? জেনে নিন কোন পরিষেবা চলবে, কোথায় সতর্ক হতে হবে

Paytm Payments Bank বন্ধ হলেও Paytm অ্যাপের UPI, QR পেমেন্ট, রিচার্জ ও বিল পেমেন্ট কি চালু থাকবে? টাকা, UPI, Wallet ও পুরনো অ্যাকাউন্ট নিয়ে কী করবেন, জেনে নিন বিস্তারিত।

Paytm Payments Bank বন্ধ হচ্ছে—এই খবর সামনে আসতেই অনেক গ্রাহকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি এবার Paytm অ্যাপও বন্ধ হয়ে যাবে? উত্তর হল, না। Paytm Payments Bank-এর ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হওয়ার সঙ্গে Paytm অ্যাপের সমস্ত ডিজিটাল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কোনও সরাসরি সম্পর্ক নেই। ফলে যাঁরা Paytm ব্যবহার করে নিয়মিত UPI পেমেন্ট, QR স্ক্যান করে টাকা দেওয়া, মোবাইল রিচার্জ বা বিদ্যুৎ-জলের বিল মেটান, তাঁদের জন্য আপাতত স্বস্তির খবরই রয়েছে।

Paytm Payments Bank বন্ধ হলেও Paytm অ্যাপ কেন চলবে?

Paytm অ্যাপ এবং Paytm Payments Bank—এই দুই পরিষেবার কাজ এখন অনেকটাই আলাদা। তাই ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হলেও Paytm-এর অন্যান্য ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু থাকতে পারে। বিশেষ করে অন্য কোনও সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে Paytm UPI ব্যবহার করলে দৈনন্দিন লেনদেনে বড় কোনও সমস্যা হওয়ার কথা নয়।

কোন কোন পরিষেবা আগের মতো চালু থাকবে?

Paytm Payments Bank-এর কার্যক্রম বন্ধ হলেও Paytm-এর একাধিক পরিষেবা ব্যবহার করা যাবে। এর মধ্যে রয়েছে—

UPI-এর মাধ্যমে টাকা পাঠানো ও গ্রহণ

QR কোড স্ক্যান করে পেমেন্ট

মোবাইল রিচার্জ

বিদ্যুৎ, জল-সহ বিভিন্ন বিল পরিশোধ

অন্যান্য অনলাইন পেমেন্ট পরিষেবা

Paytm Soundbox

কার্ড মেশিন

Payment Gateway

Paytm Gold

Paytm Money

অর্থাৎ, Paytm অ্যাপের মাধ্যমে অন্য কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে UPI লেনদেন করলে সাধারণ গ্রাহকদের জন্য পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকবে।

Paytm Payments Bank-এ টাকা থাকলে কী করবেন?

যাঁদের এখনও Paytm Payments Bank-এ কোনও টাকা বা পুরনো অ্যাকাউন্ট-সংক্রান্ত বিষয় রয়েছে, তাঁদের আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশিকা অনুসরণ করা উচিত। জমা টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া ও সময়সীমা মেনে ব্যবস্থা নেওয়া হবে।গ্রাহকদের নিজেদের ব্যাঙ্ক সংক্রান্ত নথি, স্টেটমেন্ট এবং KYC-এর কাগজপত্র নিরাপদে রেখে দেওয়া ভালো। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা নিয়মিত নজরে রাখা জরুরি।

UPI ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা

আপনার Paytm UPI যদি ইতিমধ্যেই অন্য কোনও সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সাধারণত আলাদা করে কিছু করার প্রয়োজন নেই। তবে যদি এখনও পুরনো বা নিষ্ক্রিয় Paytm Payments Bank অ্যাকাউন্টের সঙ্গে UPI যুক্ত থাকে, তাহলে দ্রুত সেটি একটি সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে নেওয়া নিরাপদ।একইভাবে, পুরনো FASTag বা Paytm Wallet-এর সঙ্গে কোনও দাবি বা পাওনা সংক্রান্ত বিষয় বাকি থাকলে, সেটির নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

শেয়ারবাজারের বিনিয়োগকারীদের উপর কী প্রভাব পড়বে?

Paytm Payments Bank নিজে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনও সংস্থা নয়। তাই ব্যাঙ্কটির কার্যক্রম বন্ধ হওয়ার সঙ্গে সাধারণ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের উপর সরাসরি প্রভাব পড়ার বিষয়টি আলাদা করে দেখা হচ্ছে। Paytm-এর মূল সংস্থা One97 Communications-এর ক্ষেত্রেও এই সিদ্ধান্তের প্রভাব সংস্থার সামগ্রিক আর্থিক অবস্থার উপর কীভাবে পড়বে, তা ভবিষ্যতের পরিস্থিতি ও আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করবে।

Paytm Payments Bank বন্ধ করার প্রক্রিয়া শুরু হলেও সাধারণ ব্যবহারকারীদের জন্য Paytm অ্যাপের অধিকাংশ ডিজিটাল পরিষেবা চালু থাকবে। UPI পেমেন্ট, QR কোডে টাকা দেওয়া, মোবাইল রিচার্জ ও বিভিন্ন বিল পেমেন্টের মতো পরিষেবাগুলিতে আপাতত বড় কোনও প্রভাব পড়ার কথা নয়। তবে Paytm Payments Bank-এর সঙ্গে যুক্ত পুরনো অ্যাকাউন্ট বা UPI ব্যবহারকারীদের কিছু বিষয় দ্রুত যাচাই করে নেওয়া জরুরি।

Leave a comment