‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ

ফল ও সবজির সঙ্গে শরীরে ঢুকছে পেসটিসাইড! গবেষণায় ক্যানসার ও বন্ধ্যাত্বের আশঙ্কা। জানুন ডার্টি ডজন তালিকা ও নিরাপদ থাকার উপায়।

রোজ স্বাস্থ্যকর খাবারের আশায় ফল ও সবজি খাচ্ছেন? কিন্তু জানেন কি, সেই ফল-সবজিতেই লুকিয়ে রয়েছে নীরব বিপদ? সাম্প্রতিক গবেষণা বলছে, কীটনাশকের অবশিষ্টাংশ শরীরে ঢুকে ক্যানসার, বন্ধ্যাত্ব এবং গর্ভস্থ সন্তানের ক্ষতির কারণ হতে পারে।

‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ
কী বলছে গবেষণা

U.S. Department of Agriculture (USDA) এবং Food and Drug Administration (FDA) যৌথভাবে ৪৬ রকম ফল ও সবজির প্রায় ৪৬,০০০ নমুনা পরীক্ষা করে। তাতেই ধরা পড়ে, ১২টি ফল ও সবজিতে কীটনাশকের মাত্রা আশঙ্কাজনকভাবে বেশি।

‘ডার্টি ডজন’ কী?

এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপ (EWG) প্রতি বছর যে তালিকা প্রকাশ করে, তাকেই বলা হয় Dirty Dozen। এই তালিকায় থাকা ফল ও সবজিতে পেসটিসাইডের অবশিষ্টাংশ সবচেয়ে বেশি পাওয়া যায়।

‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ
স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব

Centers for Disease Control and Prevention (CDC)-এর তথ্য অনুযায়ী—

গর্ভপাতের ঝুঁকি বাড়ে

ভ্রূণের বিকাশ ব্যাহত হয়

শিশুদের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে

হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে কমতে পারে প্রজনন ক্ষমতা

‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ
কোন সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি?

পালং শাক –

৭৬ শতাংশ নমুনায় কীটনাশক মিলেছে। এর মধ্যে পারমেথ্রিন নামের নিউরোটক্সিক রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

বিনস –

৯০ শতাংশ নমুনায় পেসটিসাইডের উপস্থিতি মিলেছে, যা দীর্ঘমেয়াদে স্নায়ু ও হরমোনে প্রভাব ফেলতে পারে।

‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ
কোন ফলে বিপদ বেশি?

স্ট্রবেরি –

সবচেয়ে বিপজ্জনক। ৩০ শতাংশ নমুনায় একসঙ্গে ১০টির বেশি কীটনাশক পাওয়া গিয়েছে।

পিচ ও ন্যাশপাতি –

৯৯ শতাংশ পিচ এবং ৬৩ শতাংশ ন্যাশপাতির নমুনায় কীটনাশক মিলেছে।

চেরি, জাম, আনারস, তরমুজ, অ্যাভোকাডো –

এই ফলগুলিতেও বিষাক্ত পেসটিসাইডের অস্তিত্ব ধরা পড়েছে।

‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ
তুলনামূলকভাবে নিরাপদ কোনগুলো?

বেল পেপার, সুইট কর্ন, পেঁয়াজ, পেঁপে, মটরশুঁটি, মাশরুম ও মিষ্টি আলুতে কীটনাশক থাকলেও মাত্রা তুলনামূলকভাবে কম।

‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ
কীভাবে পেসটিসাইড দূর করবেন?

ফল ও সবজি অন্তত ১০–১৫ মিনিট পরিষ্কার জলে ভিজিয়ে রাখুন

লবণ বা বেকিং সোডা মেশানো জলে ধুয়ে নিন

খোসা ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করুন

সম্ভব হলে অর্গানিক ফল ও সবজি বেছে নিন

‘পেসটিসাইড’-এ ক্যানসারের ঝুঁকি! কমছে প্রজনন ক্ষমতা, কোন ফল-সবজিতে কীটনাশক সবচেয়ে বেশি? কীভাবে দূর করবেন বিপদ
ফল ও সবজির সঙ্গে শরীরে ঢুকছে মারাত্মক কীটনাশক। গবেষণায় উঠে এসেছে ক্যানসার, গর্ভপাত ও হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা। মার্কিন গবেষণায় চিহ্নিত হয়েছে ‘ডার্টি ডজন’—যে ১২টি ফল ও সবজিতে পেসটিসাইড সবচেয়ে বেশি।

Leave a comment