বিজেপির আশ্বাসই সার! খসড়া ভোটার তালিকায় বাদ হাজার হাজার মতুয়ার নাম, আতঙ্কে বনগাঁ মহকুমা

বঙ্গালে এসআইআর খসড়া ভোটার তালিকায় প্রায় ৮৬ হাজার নাম বাদ পড়েছে বলে অভিযোগ। মতুয়া অধ্যুষিত এলাকায় আতঙ্ক, বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের।

বনগাঁ: এসআইআর চলাকালীন বারবার আশ্বাস দেওয়া হয়েছিল—কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কিন্তু মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই সেই আশ্বাস যে কার্যত ফাঁপা ছিল, তা চোখে আঙুল দিয়ে দেখাল বাস্তব চিত্র। মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমায় হাজার হাজার মানুষের নাম তালিকায় না থাকায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

খসড়া তালিকায় কত নাম বাদ?

নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী, বনগাঁ মহকুমার চারটি বিধানসভা—বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও বাগদা মিলিয়ে মোট ৮৬ হাজার ১৭৫ জন ভোটারের নাম বাদ পড়েছে।

বনগাঁ উত্তর: ২৬ হাজারের বেশি

বাগদা: ২৪,৯২৭

গাইঘাটা: ১৬,৬৪২

বনগাঁ দক্ষিণ: ১৮,৫৬৩

এই তালিকায় মৃত, স্থানান্তরিত, অস্তিত্বহীন ও অন্যান্য ভোটারের নাম থাকার কথা বলা হলেও, বাস্তবে বহু জীবিত মতুয়া উদ্বাস্তুর নাম বাদ পড়েছে বলে অভিযোগ।

‘ফের উদ্বাস্তু হব?’—মতুয়াদের উদ্বেগ

খসড়া তালিকা প্রকাশের পরেই মতুয়া ঠাকুরবাড়িতে ছুটে যান বনগাঁর বাসিন্দা বংশীবদন বিশ্বাস। তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আতঙ্কিত কণ্ঠে তিনি বলেন,

“সিএএ-তে আবেদন করেছি। নাগরিকত্ব না পেলে কি ডিটেনশন ক্যাম্পেই যেতে হবে?”

একই আশঙ্কা বাগদার রংঘাট এলাকার রমেন মণ্ডলের। তাঁর প্রশ্ন,

“ওপার বাংলা থেকে এসেছিলাম। এখন আবার উদ্বাস্তু হতে হবে?”

রানিহাটির চিত্তরঞ্জন বিশ্বাস জানান, ১৯৮৫ সালে বাংলাদেশ থেকে এসে পরিবার নিয়ে এখানেই স্থায়ী হয়েছেন। তাঁর কথায়,

“নাগরিকত্ব না পেলে পরিবার নিয়ে কোথায় যাব, জানি না।”

রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

খসড়া তালিকা প্রকাশ হতেই বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। তাদের অভিযোগ,

তৃণমূল রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর বলেন,

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কড়া মন্তব্য,

“যাঁরা মতুয়াদের ভোটে জিতে সাংসদ-মন্ত্রীর পদে বসেছেন, তাঁদেরই জবাব দিতে হবে। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব।”

বিজেপির ব্যাখ্যা ও নীরবতা

গাইঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, বাদ পড়া নামের বেশিরভাগই মৃত বা স্থানান্তরিত ভোটার।বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন,“যাদের নাম বাদ গিয়েছে তারা অস্তিত্বহীন, মৃত বা অনুপ্রবেশকারী। তবে মতুয়াদের নাম বাদ পড়েছে কি না, না দেখে মন্তব্য করব না।”

খসড়া ভোটার তালিকা প্রকাশের পরেই চাঞ্চল্য ছড়াল মতুয়া অধ্যুষিত বনগাঁ মহকুমায়। চারটি বিধানসভা মিলিয়ে প্রায় ৮৬ হাজার ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ। বিজেপির আগের আশ্বাস ভাঁওতাই বলে দাবি তৃণমূল ও মতুয়া সমাজের একাংশের।

Leave a comment