Zubeen Garg Biography: জন্ম ১৯৭২ সালের ১৮ নভেম্বর, মেঘালয়ের তুরায় জন্ম নেওয়া জুবিন গর্গ খুব ছোটবেলাতেই সঙ্গীতের প্রতি গভীর টান অনুভব করেন। তিন বছর বয়সে গান শুরু, মা ইলি বোরঠাকুর ছিলেন তাঁর প্রথম গুরু। কলেজ জীবন ছেড়ে তিনি সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নেন এবং অসমীয়া অ্যালবাম “অনামিকা” দিয়ে জনপ্রিয়তা পান। পরে মুম্বইয়ে গিয়ে বলিউড, ইন্ডি পপ এবং আঞ্চলিক ভাষায় অসংখ্য হিট গান উপহার দেন। ১৯ সেপ্টেম্বর ২০২৫-এ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় তাঁর মৃত্যু হয়; ঘটনায় SIT তদন্ত চলছে।

শৈশব থেকেই সঙ্গীতে ঝোঁক
জুবিন গর্গের নামকরণই হয়েছিল কিংবদন্তি সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নামে। বাবা-মায়ের আশা ছিল তাঁদের সন্তানও একদিন সঙ্গীতে প্রতিষ্ঠিত হবেন।অসমীয়া ব্রাহ্মণ পরিবারে বেড়ে ওঠা জুবিন খুব অল্প বয়সেই সঙ্গীতের প্রতি অনুরাগ দেখান। মাত্র তিন বছর বয়সে গান গাওয়া শুরু করেন।মা ইলি বোরঠাকুর নিজেও ছিলেন গায়িকা। তিনিই জুবিনকে তবলা শেখান এবং সংগীতের মৌলিক শিক্ষায় হাতেখড়ি করান।
অসমীয়া অ্যালবাম দিয়ে ক্যারিয়ারের সূচনা
কলেজ জীবনের মাঝেই পড়াশোনা ছেড়ে সম্পূর্ণ মন দেন সঙ্গীতে।এই সময়েই তিনি রেকর্ড করেন প্রথম অসমীয়া অ্যালবাম “অনামিকা”, যা পরবর্তীতে ব্যাপক জনপ্রিয় হয়।“তুমি জুনু পারিবা হুন”, “তুমি জুনাকি হুবাখ”, “জপুনোর জুর”, “জুনাকি মন”–এর মতো গান তাকে অসম সঙ্গীতজগতের পরিচিত মুখ করে তোলে।
বলিউডে উত্থান: ইন্ডি পপ থেকে বড় পর্দা
১৯৯৫ সালে জুবিন মুম্বইয়ে চলে আসেন। ইন্ডি পপ অ্যালবাম “চাঁদনি রাত” দিয়ে শুরু করেন মুম্বই অধ্যায়।পরের কয়েক বছরে “জাদু”, “স্পর্শ”, “জলওয়া”–র মতো অ্যালবাম তাকে জাতীয় পর্যায়ে জনপ্রিয় করে তোলে।বলিউডে তিনি গেয়েছেন একাধিক হিট গান— “দিল সে”, “ডোলি সাজেক রাখনা”, “ফিজা”, “কাঁতে”, “সপনে সারে”—যা তাঁর ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলে দেয়।

বাংলা ও অন্যান্য ভাষায় সমান জনপ্রিয়
বাংলা সঙ্গীতেও জুবিন গর্গ ছিলেন সমানভাবে সমাদৃত।“মন”, “শুধু তুমি”, “পিয়া রে পিয়া রে”, “চোখের জোলে”–এর মতো গান তাকে বাঙালি শ্রোতাদের প্রিয় করে তোলে।ধু বাংলা বা হিন্দি নয়, তিনি ৪০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন—তামিল, ওড়িয়া, তেলুগু, ভোজপুরি সহ আরও বহু ভাষা।এই বহুভাষিক দক্ষতাই তাঁকে এক অনন্য আন্তর্জাতিক পরিচিতি দেয়।
পুরস্কার ও সম্মানের দীর্ঘ তালিকা
বলিউড ছবির “গ্যাংস্টার”-এর জন্য সেরা পুরস্কার পেয়ে তিনি শিল্পী জীবনে নতুন সম্মান অর্জন করেন।পপ, বলিউড এবং আঞ্চলিক তিন ক্ষেত্রেই তাঁর অবদান সঙ্গীতপ্রেমী এবং ইন্ডাস্ট্রির কাছে অত্যন্ত মূল্যবান বলে স্বীকৃত।
মৃত্যু এবং রহস্য: SIT তদন্ত চলছে
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ডুবে যাওয়ার ঘটনায় জুবিন গর্গের মৃত্যু হয় বলে প্রথমে জানা যায়।তবে ঘটনাটি নিয়ে প্রশ্ন ওঠায় গঠিত হয়েছে SIT। মৃত্যুর নির্দিষ্ট কারণ সামনে আসেনি এখনও।ভক্তদের কাছে এটি এক চরম ধাক্কা—সঙ্গীতজগত হারিয়েছে এক বহুমুখী কিংবদন্তিকে।

জন্মদিনে সঙ্গীতজগতের আইকন জুবিন গর্গকে স্মরণ করছে দেশ। অসমের এই প্রতিভাবান শিল্পী কলেজ ছেড়ে সম্পূর্ণভাবে সঙ্গীতের পথে হাঁটা শুরু করেছিলেন। বলিউড থেকে আঞ্চলিক ভাষা—৪০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি এক অনন্য পরিচয় তৈরি করেন। তাঁর আকস্মিক মৃত্যুর তদন্ত এখনও চলছে।













