অভিষেক বনাম নির্বাচন কমিশন: দিল্লিতে শুক্রবার নির্বাচন কমিশনের দপ্তরে অনুষ্ঠিত SIR বৈঠকে তোলা পাঁচটি নির্দিষ্ট প্রশ্নের সদর্থক উত্তর না মেলায় কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোন প্রশ্নের উত্তর দেওয়া হয়নি, কারা বৈঠকে উপস্থিত ছিলেন এবং কেন প্রশ্ন এড়ানো হল—এসব জানতে অভিষেক সরাসরি দাবি করেছেন বৈঠকের সম্পূর্ণ CCTV ফুটেজ প্রকাশের। ঘটনায় কমিশন এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি।

কমিশনের বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোর অভিযোগ
দিল্লির বৈঠক শেষে তৃণমূল প্রতিনিধি দল জানায়, SIR সংক্রান্ত প্রশ্নগুলির কোনও সন্তোষজনক জবাব কমিশন দেয়নি। কিন্তু কিছু জাতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, কমিশন নাকি প্রতিটি প্রশ্নের ‘পয়েন্ট-টু-পয়েন্ট’ জবাব দিয়েছে।এই দাবি নস্যাৎ করেই অভিষেক এক্স-এ লেখেন, কমিশন ইচ্ছাকৃতভাবে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ তথ্য রটাচ্ছে। তাঁর মতে, প্রকৃত সত্য প্রকাশের সবচেয়ে সহজ উপায়—সিসিটিভি ফুটেজ প্রকাশ।
স্বচ্ছতার স্বার্থে ফুটেজ প্রকাশের দাবি অভিষেকের
অভিষেকের বক্তব্য, যদি কমিশনের লুকোনোর কিছু না থাকে, তবে বৈঠকের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ CCTV ফুটেজ প্রকাশ্যে আনতে দ্বিধা থাকার কথা নয়।তাঁর পোস্টে উল্লেখ, কমিশন যদি সংবাদমাধ্যমে গল্প বানাতে সময় দিতে পারে, তবে নিশ্চয়ই পাঁচটি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব—“সময় শুরু এখন,” বলে কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি।
কমিশনের তরফে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ
শুক্রবারই পশ্চিমবঙ্গের জন্য SIR চলাকালীন একটি বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে আরও দাবি করা হয়—তৃণমূল প্রতিনিধিদের বলা হয়েছে ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আপত্তি জানাতেSIR-এর কাজে যুক্ত BLO, ERO, DEO-দের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ না করার নির্দেশ দেওয়া হয়েছেযদিও এই দাবির কোনওটাই তৃণমূল সরাসরি মেনে নেয়নি।

তৃণমূলের পাঁচটি প্রশ্ন কী ছিল
পার্টি সূত্রের দাবি, তাঁদের প্রশ্ন মূলত—
SIR-এর নিয়ম পরিবর্তন কেন?
BLO-দের ওপর বাড়তি চাপ কেন?
ভোটার তালিকা সংশোধনের সময়সীমা কেন বদলানো হল?
কীভাবে অভিযোগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে?
পর্যবেক্ষকদের ভূমিকা কীভাবে নির্ধারিত?
অভিষেকের অভিযোগ—“একটিও প্রশ্নের উত্তর দেয়নি কমিশন।

দিল্লিতে অনুষ্ঠিত SIR সংক্রান্ত বৈঠক নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বৈঠকে তোলা পাঁচটি প্রশ্নের কোনও স্পষ্ট জবাব দেয়নি কমিশন। তাই স্বচ্ছতার স্বার্থে তিনি কমিশনের কাছে সম্পূর্ণ CCTV ফুটেজ প্রকাশের দাবি তুলেছেন।











