বিশ্ববাজারে অস্থিরতা, মুদ্রাস্ফীতি আর ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়ছে সরাসরি মূল্যবান ধাতুর দামে। ভারতের পাশাপাশি পড়শি বাংলাদেশেও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনা ও রুপোর দর। কিন্তু প্রশ্ন একটাই—ভারতের তুলনায় বাংলাদেশে সোনা-রুপো কি সস্তা, না আরও বেশি দামী?

বাংলাদেশে আজ সোনা-রুপোর দাম কত?
বুধবার, ২১ জানুয়ারি বাংলাদেশের বাজারে
২২ ক্যারেট সোনা: ১৪,৭১০ টাকা
১৮ ক্যারেট সোনা: ১৪,০৯১ টাকা
রুপো (১ কেজি): ৩,২৫,০৬৩ টাকা
উল্লেখ্য, সোনা বা রুপো কেনার সময় এই দামের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ GST যুক্ত হবে।

রুপোর দামে চমক—বাংলাদেশ বনাম ভারত
গোল্ডপ্রাইসের তথ্য অনুযায়ী—
বাংলাদেশে ১ গ্রাম রুপোর দাম: ৩৭২.৫৪ বাংলাদেশি টাকা
১ কেজি রুপোর দাম: ৩,৭২,৫৩৬.২৩ বাংলাদেশি টাকা
বর্তমানে ভারতীয় টাকার তুলনায় বাংলাদেশি মুদ্রা দুর্বল।
১ ভারতীয় টাকা ≈ ১.৩৪ বাংলাদেশি টাকা
এই হিসাবে—
বাংলাদেশে ১ কেজি রুপোর দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২.৭৭ লক্ষ টাকা
সেখানে ভারতে ১ কেজি রুপোর দাম প্রায় ৩,০৪,৮৬৩ টাকা
অর্থাৎ, ভারতের তুলনায় বাংলাদেশে রুপো তুলনামূলকভাবে সস্তা।

বাংলাদেশে সোনার দর কত দাঁড়িয়েছে?
বাংলাদেশে—
১ গ্রাম সোনা: ১৮,৫৪৮.৪৩ বাংলাদেশি টাকা
ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ১৩,৮০২.৬৭ টাকা
১০ গ্রাম সোনা: ১,৮৫,৪৮৪.৩ বাংলাদেশি টাকা
এই হিসেব বলছে, ভারতীয় টাকায় হিসেব করলে বাংলাদেশে সোনার দাম ভারতের তুলনায় কিছুটা কম।

দাম বাড়ার নেপথ্যে কী কারণ?
বিশেষজ্ঞদের মতে—
বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা
মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা
নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা-রুপোর চাহিদা বৃদ্ধি
মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবমূল্যায়ন
এই সব কারণ মিলিয়েই বাংলাদেশে সোনা ও রুপোর দাম দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন দাম সমন্বয় করছে।

সোনা যখন আকাশছোঁয়া, তখন রুপোও দিচ্ছে বিনিয়োগে চমক। বাংলাদেশে সোনা-রুপোর বর্তমান দাম কত, আর ভারতীয় বাজারের সঙ্গে তুলনায় কোথায় দাঁড়িয়ে—রইল বিস্তারিত হিসেব।












