সরকারি চাকরি মানেই শুধু তরুণদের জন্য—এই ধারণা বদলাতে চলেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। মালদহ জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটে ব্যাঙ্ক রিসোর্স পার্সন পদে নিয়োগের মাধ্যমে অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে জেলা প্রশাসন।
কোথায় নিয়োগ? কোন প্রকল্পে কাজ?
পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে মালদহ জেলা গ্রামীণ উন্নয়ন সেলের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী (SHG) এবং গ্রামীণ আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
কী কী দায়িত্ব পালন করতে হবে?
নির্বাচিত ব্যাঙ্ক রিসোর্স পার্সনদের স্বনির্ভর গোষ্ঠীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ক্যাশ ক্রেডিট লিংকেজ, ব্যক্তিগত ঋণ সংক্রান্ত সহায়তা এবং অন্যান্য ব্যাঙ্কিং কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হবে। পাশাপাশি SHG ও ফেডারেশনের আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করতে হবে।
যোগ্যতা ও বয়সসীমা কী?
এই পদে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই স্কেল-থ্রি বা তার ঊর্ধ্বতন পদে কর্মরত অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মী হতে হবে। আবেদনকারীর বয়স সর্বাধিক ৬২ বছরের মধ্যে হতে হবে। গ্রামীণ এলাকায় কাজের মানসিকতা, কম্পিউটারের প্রাথমিক জ্ঞান ও ভাল যোগাযোগ দক্ষতা থাকা বাধ্যতামূলক।
অতিরিক্ত দক্ষতা থাকলে বাড়তি সুবিধা
স্বনির্ভর গোষ্ঠী ও SHG ফেডারেশনের কার্যপ্রণালী, বুক কিপিং, অডিট, আর্থিক অন্তর্ভুক্তি, MIP ও PIP প্রক্রিয়া সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিকভাবে সুস্থ ও নতুন বিষয় শেখার আগ্রহ থাকাও গুরুত্বপূর্ণ শর্ত।
কীভাবে করবেন আবেদন?
আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে নিজে হাতে জেলা গ্রামীণ উন্নয়ন সেল, মালদহ কার্যালয়ে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবসর সংক্রান্ত রিলিজ অর্ডার, PPO, আধার কার্ড ও প্যান কার্ডের স্ব-প্রত্যয়িত কপি জমা দেওয়া বাধ্যতামূলক।
আবেদনের শেষ তারিখ ও ইন্টারভিউ কবে?
ইতিমধ্যেই ২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। বেলা ১১টা থেকে ৩টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।ওয়াক-ইন-ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। সেদিন সকাল ১০টা ৩০ মিনিটে সমস্ত আসল নথি নিয়ে জেলা গ্রামীণ উন্নয়ন সেল, মালদহ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে।
অবসর নেওয়ার পরও কর্মজীবনে ফেরার সুযোগ মিলছে ব্যাঙ্ক কর্মীদের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের অধীনে মালদহ জেলায় ব্যাঙ্ক রিসোর্স পার্সন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। স্কেল-থ্রি বা তার ঊর্ধ্বতন পদ থেকে অবসরপ্রাপ্তরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।













