এনার্জি কমেছে, আর দৌড়নো সম্ভব নয়’, ছাব্বিশের ভোটে প্রার্থী হতে অনীহা চিরঞ্জিত চক্রবর্তীর

বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানালেন, এনার্জি কমে যাওয়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না তিনি। রাজনৈতিক মহলে জল্পনা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে জল্পনা বাড়ালেন বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। শনিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানালেন, ছাব্বিশের ভোটে আর প্রার্থী হতে চান না তিনি। কারণ হিসেবে উঠে এল ‘এনার্জি কমে যাওয়া’ ও রাজনৈতিক দায়িত্ব পালনের চাপ।

এনার্জি কমেছে, আর দৌড়নো সম্ভব নয়’, ছাব্বিশের ভোটে প্রার্থী হতে অনীহা চিরঞ্জিত চক্রবর্তীর

হ্যাটট্রিকের পর চতুর্থবারে অনীহা

২০১১ সাল থেকে টানা তিনবার বারাসত কেন্দ্র থেকে বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। রাজ্যে রাজনৈতিক পালাবদলের সাক্ষী থেকেছেন তিনি। চতুর্থবারের সুযোগ থাকলেও এবার আর ভোটে দাঁড়াতে আগ্রহী নন বলে জানালেন খোদ বিধায়ক।

কেন আর প্রার্থী হতে চান না?

চিরঞ্জিতের কথায়,আগে যে এনার্জি ছিল, মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা ছিল, সেটা এখন আর আগের মতো নেই। রাজনীতি খুব পরিশ্রমের জায়গা। সেই পরিশ্রম আমি এখন ঠিক ভাবে করতে পারব না বলেই মনে হচ্ছে।

অভিনয় জীবনের পরিবর্তনও সিদ্ধান্তের কারণ

নিজের শারীরিক পরিবর্তনের কথাও অকপটে স্বীকার করেছেন অভিনেতা বিধায়ক। তাঁর বক্তব্য,আমি আগের মতো দৌড়তে পারি না, সিনেমায় ফাইট করতে পারি না। তাই ছবিতেও চরিত্র বদলাচ্ছে। সেই পরিবর্তনটা মেনে নিচ্ছি।

এনার্জি কমেছে, আর দৌড়নো সম্ভব নয়’, ছাব্বিশের ভোটে প্রার্থী হতে অনীহা চিরঞ্জিত চক্রবর্তীর

আগেও ‘না’ বলেছিলেন ভোটে

এই প্রথম নয়। ২০১৬ ও ২০২১ সালের ভোটের আগেও প্রার্থী না হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন চিরঞ্জিত। তবে প্রতিবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ভোটে দাঁড়িয়ে জয়ী হয়েছেন তিনি।

মমতার অনুরোধ এলে কি মত বদলাবে?

এই প্রশ্নে সরাসরি ‘না’ বলেননি চিরঞ্জিত। বরং দলনেত্রীর উপর আস্থা রেখে বললেন,“মমতা বন্দ্যোপাধ্যায় খুব দূরদর্শী। উনি বোঝেন কাকে কোথায় প্রয়োজন। আমি অনুরোধ করতে পারি, কিন্তু শেষ সিদ্ধান্ত তাঁর।

এনার্জি কমেছে, আর দৌড়নো সম্ভব নয়’, ছাব্বিশের ভোটে প্রার্থী হতে অনীহা চিরঞ্জিত চক্রবর্তীর

টানা তিনবার বিধায়ক হওয়ার পর চতুর্থবারের নির্বাচনে আর প্রার্থী হতে চান না বারাসতের তৃণমূল বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। নিজের শারীরিক সক্ষমতা ও মানসিক প্রস্তুতির ঘাটতির কথা তুলে ধরে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

Leave a comment