আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ফলই যদি Formalin-যুক্ত হয়, তাহলে তা মারাত্মক বিপদের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ফরমালিনযুক্ত ফল নিয়মিত খেলে লিভার, কিডনি থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে।
![]()
ফরমালিন কী এবং কেন ব্যবহার করা হয়?
Formaldehyde জলে মিশে তৈরি হয় ফরমালিন।
এটি একটি বর্ণহীন, কটু গন্ধযুক্ত রাসায়নিক
মৃতদেহ সংরক্ষণ ও জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়
ফল, মাছ, মাংস দীর্ঘদিন টাটকা রাখতে অসাধু ব্যবসায়ীরা ব্যবহার করে
শরীরে কী ক্ষতি করে?
লিভার, কিডনি ও হার্টের ক্ষতি
ফুসফুসে সমস্যা
চোখের রেটিনার ক্ষতি
গর্ভবতী মহিলাদের জন্য অত্যন্ত বিপজ্জনক
দীর্ঘমেয়াদে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি
![]()
কীভাবে বুঝবেন ফলের মধ্যে ফরমালিন থাকতে পারে?
অস্বাভাবিক বেশি চকচকে দেখায়
অনেকদিনেও পচে না
কৃত্রিম তাজা ভাব বজায় থাকে
কীভাবে ফল থেকে ফরমালিন দূর করবেন?
বিশেষজ্ঞদের মতে—
ভিনেগার পদ্ধতি
জল ও ভিনেগার মিশিয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন
এতে অধিকাংশ ফরমালিন দূর হয়ে যায়
![]()
নুন জল পদ্ধতি
ভিনেগার না থাকলে নুন জলে ১০ মিনিট ভিজিয়ে রাখুন
এতে রাসায়নিকের পরিমাণ অনেকটাই কমে
![]()
ফল টাটকা রাখতে বেআইনিভাবে ব্যবহার হচ্ছে ফরমালিন। এই বিষাক্ত রাসায়নিক শরীরের একাধিক অঙ্গের ক্ষতি করে এবং বাড়ায় ক্যানসারের ঝুঁকি। তবে কিছু সহজ উপায়ে ফল থেকে ফরমালিন দূর করা সম্ভব।










