গুগল I/O ২০২৬ ইভেন্টে গুগল নতুন Gemini 3.5 Series এবং Gemini Omni মডেল উন্মোচন করেছে। কোম্পানির তথ্য অনুযায়ী, Gemini 3.5 Flash দ্রুত AI কোডিং, এজেন্টিক পারফরম্যান্স এবং কম খরচে বড় প্রকল্প প্রস্তুতের সক্ষমতার ওপর গুরুত্ব দেয়, আর Gemini Omni মাল্টিমোডাল ইনপুট সমর্থনের মাধ্যমে ভিডিও জেনারেশন ও কথোপকথনের সাহায্যে এডিটিং সুবিধা প্রদান করে।
গুগল I/O ২০২৬-এ Gemini 3.5 Series উপস্থাপন করে গুগল দাবি করেছে, নতুন Gemini 3.5 Flash মডেল আগের তুলনায় বেশি দ্রুত এবং উন্নত এজেন্টিক পারফরম্যান্স প্রদান করে। কোম্পানির মতে, মডেলটি কম খরচে উচ্চস্তরের AI টাস্ক পরিচালনা করতে সক্ষম এবং কোডিং, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস ও মাল্টিমোডাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো ক্ষেত্রে কার্যকারিতা দেখায়।
গুগল জানিয়েছে, Gemini 3.5 Flash ডেভেলপার এবং ব্যবহারকারীদের জন্য Gemini App, Search-এর AI Mode, AI Studio এবং Android Studio-এর মাধ্যমে উপলব্ধ করা হচ্ছে। কোম্পির দাবি, এই মডেলটি একাধিক জনপ্রিয় AI বেঞ্চমার্কে অন্যান্য ফ্রন্টিয়ার মডেলের তুলনায় ভালো ফলাফল দিয়েছে।
![]()
ইভেন্টে গুগল Gemini 3.5 Flash-এর এজেন্টিক সক্ষমতাও তুলে ধরে। কোম্পানির তথ্য অনুযায়ী, Antigravity প্ল্যাটফর্মে ৯৩টি AI এজেন্টের সহায়তায় মডেলটি মাত্র ১২ ঘণ্টার মধ্যে একটি কার্যকর অপারেটিং সিস্টেম তৈরি করেছে। পুরো প্রকল্পের API খরচ ১,০০০ ডলারের কম ছিল বলে জানানো হয়েছে।
গুগলের মতে, এ ধরনের AI সক্ষমতা ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও অটোমেশন শিল্পে পরিবর্তন আনতে পারে। এর ফলে বড় প্রকল্প কম সময় ও কম খরচে প্রস্তুত করা সহজ হতে পারে।
গুগল Gemini Omni-কে নতুন মাল্টিমোডাল ভিডিও জেনারেশন মডেল হিসেবে উপস্থাপন করেছে। মডেলটি টেক্সট, অডিও, ভিডিও ও ইমেজ ইনপুট একসঙ্গে বুঝে কনটেন্ট তৈরি করতে সক্ষম। কোম্পানির তথ্য অনুযায়ী, ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে ভিডিও এডিটও করতে পারবেন।
Gemini Omni Flash বর্তমানে Gemini App এবং Google Flow-এর মাধ্যমে AI Plus, Pro ও Ultra সাবস্ক্রাইবারদের জন্য রোল আউট করা হচ্ছে। এছাড়া গুগল এটি শিগগিরই YouTube Shorts এবং YouTube Create App-এ উপলব্ধ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির মতে, এতে কনটেন্ট নির্মাতারা ভিডিও এডিটিং ও জেনারেশনের জন্য দ্রুততর টুল ব্যবহার করতে পারবেন।








