ডায়াবেটিস থাকলে খাবার নির্বাচনে সামান্য অসতর্কতাও বিপদ ডেকে আনতে পারে। অনেকেই মনে করেন ফল মানেই স্বাস্থ্যকর। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কিছু ফলে প্রাকৃতিক চিনির পরিমাণ এতটাই বেশি যে তা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যাঁদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয়, তাঁদের এই ফলগুলি খাওয়ার আগে সাবধান হওয়া জরুরি।
আঙুর
দেখতে ছোট হলেও আঙুরে চিনি লুকিয়ে আছে ভরপুর। এক কাপ আঙুরে প্রায় ২৩ গ্রাম চিনি থাকে। নিয়মিত বা বেশি পরিমাণে আঙুর খেলে ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার দ্রুত বেড়ে যেতে পারে। মাঝেমধ্যে অল্প পরিমাণ খাওয়া গেলেও নিয়মিত খাওয়া এড়ানোই ভাল।

চেরি
এক কাপ চেরিতে প্রায় ১৮ গ্রাম চিনি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ালেও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই অতিরিক্ত চিনি রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করতে পারে। তাই পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি।

কলা
পাকা কলা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ। একটি মাঝারি আকারের কলাতেই থাকে প্রায় ১৪ গ্রাম চিনি। কলা খেলে রক্তে শর্করা হঠাৎ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যায়, বিশেষত সকালে খালি পেটে খেলে।

ডুমুর
দুটি মাঝারি ডুমুরেই থাকতে পারে প্রায় ১৬ গ্রাম চিনি। যদিও প্রোটিনযুক্ত খাবারের সঙ্গে খেলে এর প্রভাব কিছুটা কমে, তবুও ডায়াবেটিস থাকলে নিয়মিত ডুমুর খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

নাশপাতি
নাশপাতি খুব বেশি মিষ্টি না লাগলেও এতে চিনি কম নয়। একটি মাঝারি নাশপাতিতে প্রায় ১৭ গ্রাম চিনি থাকে। সম্পূর্ণ ফল না খেয়ে অর্ধেক খাওয়াই তুলনামূলক নিরাপদ বিকল্প।
ফল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সব ফল ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ নয়। কিছু উচ্চ গ্লাইসেমিক ফল খেলেই রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। জেনে নিন কোন ৫টি ফল ডায়াবেটিস থাকলে এড়িয়ে চলাই ভাল।













