Indian Railways: সেপ্টেম্বরের শুরুতেই বড় ধাক্কা রেলযাত্রীদের! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বদলাল বেশ কয়েকটির রুট

Indian Railways: আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে সেপ্টেম্বরের শুরুতে একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল। বদলেছে বেশ কিছু ট্রেনের রুটও। দেখে নিন সম্পূর্ণ তালিকা।

সেপ্টেম্বরের শুরুতেই রেলযাত্রীদের জন্য বড়সড় পরিবর্তনের ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল। আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেনের পরিষেবা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথও নির্দিষ্ট কয়েক দিনের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে।এর ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নিত্যযাত্রী এবং দূরপাল্লার যাত্রীদের যাতায়াতে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। তাই যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের পরিষেবা সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Indian Railways: সেপ্টেম্বরের শুরুতেই বড় ধাক্কা রেলযাত্রীদের! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বদলাল বেশ কয়েকটির রুটকোন কোন ট্রেন বাতিল?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৮০৪৬ ও ৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু ট্রেন ২ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকবে।

অন্যদিকে, ৬৮০৯০ ও ৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ট্রেন ১, ৪ এবং ৬ সেপ্টেম্বর চলবে না।

৬৮০৭৭ ও ৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু ট্রেনটিও ৬ সেপ্টেম্বর বাতিল করা হয়েছে।

এছাড়া ৬৩৫৯৪ ও ৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ট্রেন ৩, ৪ এবং ৬ সেপ্টেম্বর সম্পূর্ণ বাতিল থাকবে।

একাধিক ট্রেনের রুটও কমানো হয়েছে

শুধু ট্রেন বাতিল নয়, কয়েকটি পরিষেবার যাত্রাপথও সাময়িকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। ১৮১১৬ ও ১৮১১৫ চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু ট্রেন ১, ৪ এবং ৬ সেপ্টেম্বর মহুদা স্টেশন থেকেই যাত্রা শুরু ও শেষ করবে।৬৮০৫৬ টাটানগর-আসানসোল মেমু ট্রেন ৪ ও ৬ সেপ্টেম্বর এবং ৬৮০৫৫ ও ৬৮০৫৬ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু ট্রেন ৩ ও ৫ সেপ্টেম্বর আদ্রা পর্যন্ত চলাচল করবে।অন্যদিকে, ১৮০৩৫ ও ১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস ২, ৫ এবং ৬ সেপ্টেম্বর আদ্রা স্টেশন থেকেই ছাড়বে এবং সেখানেই যাত্রা শেষ করবে।

Indian Railways: সেপ্টেম্বরের শুরুতেই বড় ধাক্কা রেলযাত্রীদের! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বদলাল বেশ কয়েকটির রুটআরও কোন ট্রেনে বদল?

৬৩৫৯৪ ও ৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ট্রেন ১, ২ এবং ৫ সেপ্টেম্বর আদ্রা পর্যন্তই চলাচল করবে।

এছাড়া ৬৮০৬০ আসানসোল-বরাভূম মেমু ট্রেন ৪ ও ৬ সেপ্টেম্বর আদ্রা স্টেশন থেকেই যাত্রা শুরু করবে।

অর্থাৎ, নির্দিষ্ট কয়েকটি দিনে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে হতে পারে।

কেন এই পরিবর্তন?

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজের কারণেই এই ট্রেন বাতিল ও রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ চলাকালীন রেল পরিষেবা নিরাপদ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই নির্দিষ্ট কয়েকটি ট্রেনে সাময়িক পরিবর্তন আনা হয়েছে।রেলের তরফে জানানো হয়েছে, এই পরিবর্তনের কারণে যাত্রীদের কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে। সেই জন্য যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করেছে রেল কর্তৃপক্ষ।

Indian Railways: সেপ্টেম্বরের শুরুতেই বড় ধাক্কা রেলযাত্রীদের! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বদলাল বেশ কয়েকটির রুটযাত্রীদের কী করবেন?

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আদ্রা ডিভিশনের এই রুটে যাত্রার পরিকল্পনা থাকলে আগে থেকেই ট্রেনের সময়সূচি ও পরিষেবা সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। কোনও ট্রেন বাতিল বা রুট সংক্ষিপ্ত হলে শেষ মুহূর্তে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।

Indian Railways: সেপ্টেম্বরের শুরুতেই বড় ধাক্কা রেলযাত্রীদের! আদ্রা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন, বদলাল বেশ কয়েকটির রুটদক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজের জন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথও সাময়িকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। যাত্রার আগে দেখে নিন কোন ট্রেন কবে প্রভাবিত।

Leave a comment