Record Cold In February: ফেব্রুয়ারির মাঝেই কাঁপছে বাংলা, উত্তুরে হাওয়ায় নামল তাপমাত্রার পারদ

ফেব্রুয়ারির শুরুতেই ফের শীতের দাপট বাংলায়। উত্তুরে হাওয়ায় দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচে। জানুন কতদিন চলবে এই ঠান্ডার স্পেল।

ফেব্রুয়ারি মানেই বসন্তের ছোঁয়া—এই ধারণাতেই জল ঢালল আবহাওয়া। উত্তুরে হাওয়ার প্রভাবে ফের শীতের আমেজ বাংলাজুড়ে। সকাল-রাতে কুয়াশা, দিনে তাপমাত্রার ওঠানামায় নাজেহাল সাধারণ মানুষ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আরও কয়েকদিন ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গে।

Record Cold In February: ফেব্রুয়ারির মাঝেই কাঁপছে বাংলা, উত্তুরে হাওয়ায় নামল তাপমাত্রার পারদ
পশ্চিমী ঝঞ্ঝা নেই, দাপট বাড়াচ্ছে উত্তুরে হাওয়া

এই মুহূর্তে দেশের উত্তর-পশ্চিম অংশে কোনও পশ্চিমী ঝঞ্ঝার সক্রিয়তা নেই। তার জেরেই অবাধে ঢুকছে উত্তুরে হাওয়া। ফলস্বরূপ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে।

দক্ষিণবঙ্গে শুরু শীতের ছোট্ট স্পেল

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। রবিবার পর্যন্ত জেলায় জেলায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

Record Cold In February: ফেব্রুয়ারির মাঝেই কাঁপছে বাংলা, উত্তুরে হাওয়ায় নামল তাপমাত্রার পারদ
সকাল কুয়াশা, দিনে তাপমাত্রার ওঠানামা

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। সূর্য উঠলে তাপমাত্রা কিছুটা বাড়লেও সারাদিন ধরেই ঠান্ডা-গরমের এই দোলাচল চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

পূর্ব মেদিনীপুরে ঠান্ডার দাপট

উত্তুরে হাওয়ার প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, তমলুক, কাঁথি, হলদিয়া ও এগরা এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে।

৬ ফেব্রুয়ারি দিঘায়—

Record Cold In February: ফেব্রুয়ারির মাঝেই কাঁপছে বাংলা, উত্তুরে হাওয়ায় নামল তাপমাত্রার পারদ
সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.৭° সেলসিয়াস

সর্বনিম্ন তাপমাত্রা: ১৬.৫° সেলসিয়াস

যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি কম। আপেক্ষিক আর্দ্রতা ছিল প্রায় ৭৮ শতাংশ।

কতদিন থাকবে এই ঠান্ডা?

আবহাওয়াবিদদের মতে, রবিবার পর্যন্ত এই শীতের আমেজ বজায় থাকবে। তবে রবিবারের পর ধীরে ধীরে উত্তুরে হাওয়ার গতি কমলে তাপমাত্রা ফের বাড়তে পারে।

Record Cold In February: ফেব্রুয়ারির মাঝেই কাঁপছে বাংলা, উত্তুরে হাওয়ায় নামল তাপমাত্রার পারদ
ফেব্রুয়ারির শুরুতেই ফের শীতের কামব্যাক ইনিংস বাংলায়। পশ্চিমী ঝঞ্ঝার অনুপস্থিতিতে উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামছে। আগামী কয়েকদিন চলবে এই ঠান্ডার স্পেল, রবিবারের পর বদলাতে পারে আবহাওয়া।

Leave a comment