দক্ষিণ পূর্ব রেলের বড় ঘোষণা! আদ্রা ডিভিশনে রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল ও রুট বদল

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ১১-১৭ মে রোলিং ব্লকের জেরে একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল, আংশিক চলাচল ও রুট পরিবর্তনের ঘোষণা। দেখে নিন সম্পূর্ণ তালিকা।

রেলযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। South Eastern Railway-এর আদ্রা ডিভিশনে এক সপ্তাহব্যাপী রোলিং ব্লকের জেরে একাধিক ট্রেনের চলাচলে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত ইঞ্জিনিয়ারিং, টিআরডি এবং সিগন্যাল বিভাগের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি মেমু ট্রেন, আবার কিছু ট্রেন আংশিকভাবে চলবে বা ঘুরপথে চালানো হবে।

দক্ষিণ পূর্ব রেলের বড় ঘোষণা! আদ্রা ডিভিশনে রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল ও রুট বদল

কেন নেওয়া হল রোলিং ব্লকের সিদ্ধান্ত?

রেল সূত্রে জানা গিয়েছে, লাইনের রক্ষণাবেক্ষণ এবং সিগন্যাল ব্যবস্থার উন্নতির জন্য এই যৌথ রোলিং ব্লক নেওয়া হয়েছে। আদ্রা ডিভিশনের বিভিন্ন অংশে একযোগে কাজ চলবে। সেই কারণেই সাময়িকভাবে ট্রেন চলাচলে পরিবর্তন আনা হয়েছে।

সম্পূর্ণ বাতিল একাধিক মেমু ট্রেন

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২, ১৫ ও ১৭ মে ট্রেন নম্বর ৬৮০৭৯/৬৮০৮০ Bhojudih–Chandrapura MEMU সম্পূর্ণ বাতিল থাকবে।

এছাড়াও—

১৫ মে বাতিল থাকবে ট্রেন নম্বর ৬৮০৯০/৬৮০৮৯ Adra–Medinipur MEMU

১৭ মে বাতিল করা হয়েছে ট্রেন নম্বর ৬৮০৭৭/৬৮০৭৮ Adra–Bhaga MEMU

দক্ষিণ পূর্ব রেলের বড় ঘোষণা! আদ্রা ডিভিশনে রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল ও রুট বদল

কিছু ট্রেন চলবে আংশিক পথে

ট্রেন নম্বর ৬৮০৫৫/৬৮০৫৬ Asansol–Tatanagar MEMU আগামী ১৩, ১৫, ১৬ ও ১৭ মে শুধুমাত্র আদ্রা স্টেশন পর্যন্ত চলবে। ওই সময় আদ্রা–টাটানগর অংশে পরিষেবা বন্ধ থাকবে।একইভাবে ১১ মে ট্রেন নম্বর ৬৮০৫৬/৬৮০৬০ Tatanagar–Asansol–Barabhum MEMU আদ্রা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।এছাড়াও ১৪ মে ট্রেন নম্বর ৬৩৫৯৪/৬৩৫৯৩ Asansol–Purulia MEMU আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা–পুরুলিয়া অংশে পরিষেবা বন্ধ থাকবে।

দেরিতে ছাড়বে এক্সপ্রেস ট্রেনও

রেলের তরফে জানানো হয়েছে, ১৩ ও ১৬ মে ট্রেন নম্বর ১৮০৩৬ Hatia–Kharagpur Express প্রায় ১২০ মিনিট দেরিতে ছাড়বে। ফলে ওই রুটের যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়েই স্টেশনে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

দক্ষিণ পূর্ব রেলের বড় ঘোষণা! আদ্রা ডিভিশনে রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল ও রুট বদল

বদল হচ্ছে ট্রেনের রুটও

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে ট্রেন নম্বর ১৮৬০১ Tatanagar–Hatia Express-এর ক্ষেত্রে। ১২ মে এই ট্রেনটি নির্ধারিত চাণ্ডিল–পুরুলিয়া–কোটশিলা–মুরি রুটের বদলে চাণ্ডিল–গুন্ডা বিহার–মুরি রুট দিয়ে চলবে বলে জানিয়েছে রেল।

দক্ষিণ পূর্ব রেলের বড় ঘোষণা! আদ্রা ডিভিশনে রোলিং ব্লক, একাধিক ট্রেন বাতিল ও রুট বদল

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ১১ থেকে ১৭ মে পর্যন্ত চলবে রোলিং ব্লক। রক্ষণাবেক্ষণের কাজের জন্য একাধিক মেমু ও এক্সপ্রেস ট্রেন বাতিল, আংশিকভাবে চলাচল এবং ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের আগেভাগে সময়সূচি দেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে রেল।

Leave a comment