সানগ্লাস কিনছেন? ভুলেও করবেন না এই ৫ ভুল! রোদ থেকে চোখ বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনবেন না

Sunglass Mistakes: দামি বা ডার্ক সানগ্লাস মানেই চোখের জন্য নিরাপদ নয়। সানগ্লাস কেনার সময় কোন ভুলগুলি এড়াবেন? জানুন UV protection ও চোখের সুরক্ষার জরুরি টিপস।

চড়া রোদে বাইরে বেরোলেই চোখে সানগ্লাস চাপিয়ে নেন? ফ্যাশনের পাশাপাশি চোখকে UV রশ্মি থেকে সুরক্ষিত রাখতেও রোদচশমা গুরুত্বপূর্ণ। কিন্তু ভুল সানগ্লাস বেছে নেওয়া বা ভুলভাবে ব্যবহার করলে সুরক্ষার বদলে চোখের উপর চাপ পড়তে পারে। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, সানগ্লাস কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার।

সানগ্লাস শুধু ফ্যাশনের জন্য নয়

সূর্যের অতিবেগুনি বা UV রশ্মি চোখের জন্য ক্ষতিকর হতে পারে। দীর্ঘক্ষণ তীব্র রোদের সংস্পর্শে থাকলে চোখে জ্বালা, জল পড়া কিংবা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। সঠিক UV protection-যুক্ত সানগ্লাস এসব ক্ষতিকর রশ্মির এক্সপোজার কমাতে সাহায্য করে।এমনকি অতিরিক্ত রোদের কারণে হওয়া ফটোকেরাটাইটিস ও ফটোকনজাংটিভাইটিসের মতো সমস্যার ঝুঁকিও কমাতে পারে সঠিক সানগ্লাস।

শুধু দাম দেখে সানগ্লাস কিনবেন না

সানগ্লাসের দাম বেশি হলেই সেটি চোখের জন্য বেশি নিরাপদ—এমন কোনও নিশ্চয়তা নেই। তাই ব্র্যান্ড বা দাম নয়, UV protection রয়েছে কি না, সেটিই প্রথমে দেখুন।সস্তা হলেই খারাপ এবং দামি হলেই ভালো—এই ধারণা ঠিক নয়।

অতিরিক্ত ডার্ক লেন্স দেখেই মুগ্ধ হবেন না

খুব কালো বা ডার্ক লেন্স মানেই যে চোখকে বেশি সুরক্ষা দেবে, এমন নয়। লেন্স যতটা গাঢ়, তার চেয়েও গুরুত্বপূর্ণ হল সেটিতে পর্যাপ্ত UV protection রয়েছে কি না।UV protection ছাড়া গাঢ় লেন্স ব্যবহার করলে চোখের জন্য তা নিরাপদ নাও হতে পারে।

ছোট ফ্রেম বেছে নেবেন না

চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সামিম রানার পরামর্শ অনুযায়ী, তুলনামূলক বড় লেন্সের সানগ্লাস বেছে নেওয়া যেতে পারে। এতে চোখের পাশাপাশি চারপাশের বেশ কিছু অংশও ঢাকা থাকে এবং পাশ দিয়ে রোদ চোখে ঢোকার সম্ভাবনা কমে।তাই শুধু দেখতে সুন্দর লাগছে কি না, তা নয়—চোখ কতটা কভার হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ।

শুধু অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিংকে UV protection ভাববেন না

লেন্সে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং থাকলেই সেটি UV রশ্মি আটকাবে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়। সানগ্লাস কেনার সময় আলাদাভাবে UV protection-এর তথ্য দেখে নিন।

ফ্যাশনকে চোখের সুরক্ষার উপরে রাখবেন না

আজকাল বিভিন্ন রঙের, ডার্ক এবং স্টাইলিশ লেন্সের সানগ্লাস বাজারে পাওয়া যায়। কিন্তু শুধুমাত্র পোশাক বা মুখের গড়নের সঙ্গে মানানসই বলে কোনও সানগ্লাস বেছে নেওয়া উচিত নয়।চোখের সুরক্ষার জন্য লেন্সের গুণমান ও UV protection-ই হওয়া উচিত প্রথম বিবেচনা।

Sunglass Mistakes: চোখকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষিত রাখতে সানগ্লাস ব্যবহার করেন অনেকেই। কিন্তু শুধু দামি বা কালো কাচের রোদচশমা পরলেই চোখ নিরাপদ থাকবে, এমনটা নয়। সানগ্লাস কেনা ও ব্যবহারের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল না করলে বরং চোখের ক্ষতি হতে পারে।

Leave a comment