৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি—ভালোবাসার সপ্তাহ মানেই বিশেষ পরিকল্পনা। শুধু গোলাপ বা উপহার নয়, প্রিয়জনের সঙ্গে কিছুটা নির্ভেজাল সময় কাটানোই আসল উদযাপন। তাই পকেট ফ্রেন্ডলি বাজেটে বর্ধমানে কোথায় কাটাবেন ভ্যালেন্টাইনস ডে? দেখে নিন ঠিকানা।

মাটকা তন্দুরী চায়ে – নিরিবিলি আড্ডার ঠিকানা
শহরের কোলাহল থেকে একটু দূরে ঠান্ডা হাওয়ায় বসে চা আর স্ন্যাক্স খেতে চাইলে যেতে পারেন Matka Tandoori Chaye।১৯ নম্বর জাতীয় সড়কের ধারে, বেচারাহাট এলাকায় অবস্থিত এই ক্যাফেতে মিলবে নানা ধরনের চা, কফি, চিকেন পপকর্ন, চিজ বল, স্ট্রিট স্ন্যাক্স এবং মকটেল। দামও যথেষ্ট সাধ্যের মধ্যে।

ফুড কোস্টা – অফারের সঙ্গে জমজমাট মেনু
শহরের মধ্যেই একটু ভারী খাবারের ইচ্ছা থাকলে ঘুরে আসতে পারেন Food Costa-তে।
পিজা, পাস্তা, স্যান্ডউইচ, কফি—নানা ইউনিক আইটেম রয়েছে মেনুতে। বিশেষ অফারও চলছে—৩৯৯ টাকার বেশি বিল হলে একটি পিজা বা ড্রিংকস মিলতে পারে বিনামূল্যে।
লোকেশন: রানীগঞ্জ বাজার চৌমাথা থেকে বহিলাপাড়ার দিকে এগোলেই।

ফুড সায়র – রাজকীয় স্বাদের পকেট ফ্রেন্ডলি ডিনার
রাতের খাবারে যদি চান বিরিয়ানি বা কাবাবের স্বাদ, তাহলে পছন্দ হতে পারে Food Sayar।
ছোট্ট অথচ ছিমছাম এই রেস্টুরেন্টে কম খরচে পাওয়া যায় রাজকীয় পরিবেশের অনুভূতি।
লোকেশন: বিসি রোড ধরে বর্ধমান থানার সামনে, একটু এগোলেই রাস্তার ডান দিকে।

মেন স্ট্রিট – শহরের বাইরে শান্ত সন্ধ্যা
শহরের একটু বাইরে নিরিবিলি ডিনারের জন্য যেতে পারেন Main Street Restaurant-এ।
ডিনারের পর ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে শক্তিগড় পর্যন্ত ছোট্ট ড্রাইভও হতে পারে বাড়তি রোম্যান্স।
লোকেশন: ডিভিসি মোড়ের কাছে, বিজেপি পার্টি অফিস পেরিয়ে বাঁ দিকে।

ভ্যালেন্টাইনস উইকে প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে চাইছেন? কম বাজেটে সুন্দর পরিবেশ, সুস্বাদু খাবার আর নিরিবিলি আড্ডার জন্য বর্ধমান শহরের ৪টি জনপ্রিয় ক্যাফে ও রেস্টুরেন্টের হদিস রইল এই প্রতিবেদনে।













