ফ্রিজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু এর সঠিক ব্যবহার না জানলে অজান্তেই বাড়তে পারে বিদ্যুৎ বিল। বিশেষ করে অনেকেই শীতকালে ফ্রিজ বন্ধ করে দেন—যা আদতে সঠিক পদ্ধতি নয়।
ফ্রিজ বন্ধ রাখলেই কি বিদ্যুৎ সাশ্রয়?
অনেকের ধারণা, কয়েক ঘণ্টা চালিয়ে ফ্রিজ বন্ধ করে দিলে বিদ্যুৎ বাঁচে। কিন্তু এতে খাবারের গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি ফ্রিজের কম্প্রেসরের ওপরও বাড়তি চাপ পড়ে। ফলে দীর্ঘমেয়াদে ক্ষতির সম্ভাবনাই বেশি।
গরম-শীত অনুযায়ী বদলান টেম্পারেচার
ফ্রিজের তাপমাত্রা সবসময় একরকম রাখা উচিত নয়। গ্রীষ্মকালে বেশি ঠান্ডা দরকার হলেও, শীতকালে তুলনামূলক কম কুলিং যথেষ্ট। এতে ফ্রিজ কম কাজ করে এবং বিদ্যুৎ খরচও কম হয়।
আদর্শ টেম্পারেচার কত হওয়া উচিত?
বিশেষজ্ঞদের মতে, শীতকালে ফ্রিজের তাপমাত্রা ২°C থেকে ৫°C-এর মধ্যে রাখা সবচেয়ে উপযুক্ত। এতে দুধ, ফল, শাকসবজি এবং রান্না করা খাবার দীর্ঘক্ষণ তাজা থাকে।
বরফ ও ঠান্ডা জল চাইলে কী করবেন?
যদি নিয়মিত বরফ বা ঠান্ডা জল ব্যবহার করেন, তাহলে তাপমাত্রা মাঝারি বা একটু বেশি কুলিং-এ রাখতে হবে। তবে ব্যবহার কম হলে সেটিং কমিয়ে রাখাই ভালো।
ছোট্ট কৌশলেই বড় সেভিংস
ফ্রিজ পুরোপুরি বন্ধ না রেখে কম তাপমাত্রায় চালালে বিদ্যুৎ বিল অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি খাবারও নিরাপদ থাকে এবং ফ্রিজের আয়ুও বাড়ে।
অনেকেই মনে করেন, শীত বা কম ব্যবহারের সময় ফ্রিজ বন্ধ রাখলেই বিদ্যুৎ সাশ্রয় হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি ভুল ধারণা। বরং সঠিক তাপমাত্রা সেট করলেই খাবারও থাকবে ফ্রেশ, কমবে বিদ্যুৎ বিলও।













